সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : গাইবান্ধা

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সাদুল্লাপুরে তিন পদে অনলাইনে মনোনয়ন পত্র দাখিল করেছে ১৮ জন প্রার্থী


মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, স্টাফ রিপোর্টার

eshomoy.com || 2024-05-02
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সাদুল্লাপুরে তিন পদে অনলাইনে মনোনয়ন পত্র দাখিল করেছে ১৮ জন প্রার্থী

গাইবান্ধার সাদুল্লাপুরে ৩য় ধাপে অনুষ্ঠিত হবে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ২ মে বৃহস্পতিবার অনলাইনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১৮জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন অফিস সূত্রে জানা যায়- চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন ৮ জন তারা হলেন- আবু সাআদাত শাহ্ মোঃ ফজলুল হক রানা, মোঃ সাইদুর রহমান, মোঃ রেজাউল করিম রেজা, আব্দুল ওয়াহেদ, মোঃ আজিজার রহমান বিএসসি, এস এম খাদেমুল ইসলাম খুদি, মোঃ নুর আজম মন্ডল নিরব, মোঃ সাহীন আলম।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন  ৬ জন- মোঃ মোন্তেজার রহমান চঞ্চল, মোঃ আছকালাম আকন্দ, মোঃ শাহ আলম, মোঃ এনামুল হক মন্ডল, মোঃ মিজানুর রহমান, মোঃ নুর আলম মন্ডল। 

এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৪ জন- মোছাঃ আকতার বানু লাকী, মোছাঃ লাভলী বেগম, মোছাঃ আর্জেনা বেগম, মোছাঃ মাহমুদা বেগম।

এবারের উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার পুরুষ  ১,২৭,৮৭৬ জন, মহিলা ১,৩০,৫৭১জন, তৃতীয় লিঙ্গের ৬ জনকে নিয়ে, মোট-২,৫৮,৪৫৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।