সব সময় সব খানে


রবিবার, নভেম্বর ১, ২০২৬

১৭ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, নভেম্বর ১, ২০২৬
১৭ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : দিনাজপুর

হিলি সীমান্তে বিজিবির অভিযান, ১৩ লাখ টাকার মাদকদ্রব্য জব্দ


জুবায়ের হোসাইন, স্টাফ রিপোর্টার, দিনাজপুর:

eshomoy.com || 2025-07-24
হিলি সীমান্তে বিজিবির অভিযান, ১৩ লাখ টাকার মাদকদ্রব্য জব্দ
আটককৃত মাদকদ্রব্য |ইসময়|

দিনাজপুরের হাকিমপুর উপজেলার ফকিরপাড়া সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোররাতে অনুষ্ঠিত অভিযানে উদ্ধারকৃত মাদকের বাজার মূল্য প্রায় ১৩ লাখ ১৬ হাজার ৬০০ টাকা। ঘটনাস্থল থেকে কোনো ব্যক্তি গ্রেফতার করা যায়নি।

হিলি সিপি ক্যাম্পের কমান্ডার অসিম কুমার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল ফকিরপাড়া এলাকায় অবস্থান নেয়। ভোরের সময় দুই চোরাকারবারি ভারতীয় সীমান্ত থেকে বস্তা কাঁধে নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া শুরু করে। এ সময় তারা মাদকসহ বস্তাটি ফেলে পালিয়ে যায়।

পরিত্যক্ত বস্তা তল্লাশি করে জব্দ করা হয় ৭৪ বোতল ফেনসিডিল, ৩ বোতল ভারতীয় মদ এবং ৮,৫৫০ পিস ইনজেকশনজাতীয় নেশাদ্রব্য। বিজিবি জানিয়েছে, জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ১৩ লাখ ১৬ হাজার ৬০০ টাকা। সীমান্তে চোরাকারবারিদের সনাক্ত এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

জেএইচ/ইডি