সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : দিনাজপুর

শারদীয় দুর্গাপূজা: হিলি স্থলবন্দরে ৬ দিন বন্ধ আমদানি-রপ্তানি


জুবায়ের হোসাইন, স্টাফ রিপোর্টার, দিনাজপুর:

eshomoy.com || 2025-09-27
শারদীয় দুর্গাপূজা: হিলি স্থলবন্দরে ৬ দিন বন্ধ আমদানি-রপ্তানি
ভারতীয় পণ্যবোঝাই ট্রাক |ইসময়|

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা আট দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে। তবে সরকারি ছুটির দিন ছাড়া অন্যান্য দিনগুলোতে বন্দরের ভেতরে পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক থাকবে। পাশাপাশি হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার চলবে নিয়মমাফিক।


শনিবার (২৭ সেপ্টেম্বর)  দুপুর ২টায় বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা-হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান। তিনি জানান, দুর্গাপূজার আনুষ্ঠানিকতা বিবেচনায় দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্তের ভিত্তিতে রবিবার (২৮ সেপ্টেম্বর) থেকে শুক্রবার (৩ অক্টোবর) পর্যন্ত ৬ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এরপর ৪ অক্টোবর থেকে আবারও স্বাভাবিকভাবে বাণিজ্য শুরু হবে।


হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, “আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও সরকারি ছুটির দিন বাদে অন্যান্য দিন কাস্টমস কার্যক্রম চালু থাকবে। আমদানিকারকরা চাইলে এ সময়েও পণ্য খালাস নিতে পারবেন এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।”


হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আরিফুল ইসলাম জানান, “আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।”


জেএইচ/ইডি