দিনাজপুরের বিরামপুরে মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।
রোববার (২৫ মে) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্পের সদস্যরা অভিযান পরিচালনা করে মির্জাপুর মাঠ এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ২৮৮ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করে।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ৪৩ হাজার ২০০ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ এবং জড়িতদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জেএইচ/ইডি