সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মফিজুল ইসলাম (৫৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে কামারখন্দ রায় দৌলতপুর ইউনিয়নের বারাকান্দি বাঁশতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
রায়দৌলতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, নিজের বাড়ির উঠানে ইলেকট্রিক মেশিন দিয়ে ধান মাড়াই করছিলেন মফিজুল। এ সময় মেশিনের বিদ্যুৎ সংযোগের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।