সিরাজগঞ্জের তাড়াশে দীর্ঘ ১৭ বছর পর নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি । আজ বুধবার সকালে তাড়াশ কলেজ গেট থেকে একটি বিশাল মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুণরায় কলেজ গেটে সমাবেশ স্থলে মিলিত হয়।
এর আগে ২০০৮ সালে সর্বশেষ উপজেলায় সমাবেশ করেছে দলটি।
সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি স.ম. আফসার আলীর নেতৃত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম টুটুল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আজ ১৭ বছর পর প্রকাশ্যে আমরা সমাবেশ করতে পারলাম। আগে মিলাদ মাহফিল করতে গেলেও পুলিশ বাঁধা দিয়েছে। বিনা কারণে মিথ্যা মামলা দায়ের করে কারাগারে নিক্ষেপ করেছে।
এ-সময় কোটা সংস্কার আন্দোলনে নিহত সকল শহীদদের আত্নার শান্তি কামনা করা সহ হত্যাকারীদের বিচার দাবী করেন।