সব সময় সব খানে


সোমবার, জুলাই ২৭, ২০২৬

১২ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, জুলাই ২৭, ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

>> এনায়েতপুর দুটি হত্যা মামলায় প্রভাবশালীদের অব্যাহতিতে বিতর্ক

>> সবুজ সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সাত্তার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

>> দিনাজপুর সীমান্তে ৯ নারীকে পুশ-ইনের চেষ্টা, বাধা দিল বিজিবি

>> মাদকের চালান টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে: হাতীবান্ধার চার পুলিশ কর্মকর্তা ক্লোজড

>> ফরিদপুরের ভাঙ্গায় নবযোগদানকৃত টিএইচ আই'র সাথে চিকিৎসক সমিতির সৌজন্য সাক্ষাৎ

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

স্বাস্থ্য খাতে সেবার মান বাড়াতে হবে-মহাপরিচালক অধ্যাপক ডাঃ মো. আবু জাফর


ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

eshomoy.com || 2025-03-01 20:56
স্বাস্থ্য খাতে সেবার মান বাড়াতে হবে-মহাপরিচালক অধ্যাপক ডাঃ মো. আবু জাফর
মতবিনিময় সভায় চিকিৎসকদের সাথে

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক অধ্যাপক ডাঃ মো. আবু জাফর ব‌লেন, প্রতিটি হসপিটালে স্বাস্থ্য সেবার মান বাড়িয়ে দিতে হবে যা‌তে গ্রামের মানুষকে চিকিৎসা নিতে যেন ঢাকায় আসতে না হয়।

শনিবার (১ মার্চ) বিকেলে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাল সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি একথা বলেন।

মহাপরিচালক অধ্যাপক ডাঃ মো. আবু জাফর আ‌রো ব‌লেন, সারাদেশে স্বাস্থ্যসেবার মান বাড়ানোর পাশাপাশি মন্ত্রণালয়ের দুর্নীতি রোধে জিরো টলারেন্স মেইনটেইন করা হবে বলে জানিয়েছেন। এছাড়াও মেডিকেল কলেজ হাসপাতালের উন্নয়ন ও স্বাস্থ্য সেবা সঠিকভাবে প্রদানের জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেন।

এসময় সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ এটিএম নুরুজ্জামান, কলেজের পরিচালক অধ্যাপক ডা: এস, এম, কামরুল হাসান, মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার, সিনিয়র স্টাফ নার্স সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।