সব সময় সব খানে


সোমবার, জুলাই ২৭, ২০২৬

১২ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, জুলাই ২৭, ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

>> এনায়েতপুর দুটি হত্যা মামলায় প্রভাবশালীদের অব্যাহতিতে বিতর্ক

>> সবুজ সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সাত্তার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

>> দিনাজপুর সীমান্তে ৯ নারীকে পুশ-ইনের চেষ্টা, বাধা দিল বিজিবি

>> মাদকের চালান টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে: হাতীবান্ধার চার পুলিশ কর্মকর্তা ক্লোজড

>> ফরিদপুরের ভাঙ্গায় নবযোগদানকৃত টিএইচ আই'র সাথে চিকিৎসক সমিতির সৌজন্য সাক্ষাৎ

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধ র্ষ ণ চেষ্টায় ১০ম শ্রেণির ছাত্র গ্রেপ্তার


ইসময় ডেস্ক

eshomoy.com || 2025-05-17
সিরাজগঞ্জে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধ র্ষ ণ চেষ্টায় ১০ম শ্রেণির ছাত্র গ্রেপ্তার
সংগৃহীত ছবি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলাতে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রাকিবুল হাসান লিখন নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (১৭ মে) ভোর ৬টার দিকে উপজেলার কুন্দইল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাকিবুল হাসান লিখন কুন্দইল গ্রামের শাহালম সরদারের বড় ছেলে। সে বিলচলন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে তাড়াশ থানায় মামলা করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল বিদ্যালয়ের টিফিন বিরতির সময় একই বিদ্যালয়ের ছাত্র রাকিবুল ওই ছাত্রীকে বিদ্যালয়ের চতুর্থ তলায় নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। ছাত্রীর চিৎকারে বান্ধবীরা ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায়।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান।

-সংগৃহীত