সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

আদালতে হাজিরা দিয়ে কারাগারে আওয়ামী লীগ নেতা শামীম ও খোকন


ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

eshomoy.com || 2026-06-24 16:28
আদালতে হাজিরা দিয়ে কারাগারে আওয়ামী লীগ নেতা শামীম ও খোকন
পূর্বের ছবি

সিরাজগঞ্জের সলঙ্গা থানার একটি মামলায় আদালতে হাজিরা দিয়ে জামিন আবেদন করলে হাটিকুমরুল ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও সাবেক ইউপি সদস্য মোহাব্বত আলী শামীম এবং তার ভাই আব্দুর রহিম খোকনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৪ জুন) সিরাজগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিয়ে তারা জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন সলঙ্গা আমলে আদালতের ম্যাজিস্ট্রেট ওমর ফারুক।

মামলা সূত্রে জানা যায়, জিআর-৭০/২৫ নম্বর মামলায় ১২ জনকে আসামি করা হয়েছে। মামলার অভিযোগ অনুযায়ী, গত ৩১ মার্চ ২০২৫ সকাল ১০টার দিকে আসামিরা সংঘবদ্ধ হয়ে রশিদপুর গ্রামের আবু হানিফ শেখের বাড়ির সংলগ্ন সড়কে দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটান। এ ঘটনায় রশিদপুর গ্রামের মৃত মঙ্গল আলীর ছেলে মো. শাহাদাত হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উক্ত মামলায় হাইকোর্ট থেকে জামিনে থাকা অবস্থায় বুধবার আদালতে হাজিরা দিতে এলে তাদের জামিন আবেদন নামঞ্জুর করা হয়।

এছাড়া সলঙ্গা থানায় দায়ের হওয়া হামলার মামলা, হাটিকুমরুল হাইওয়ে থানায় অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের ঘটনায় দায়ের করা মামলাসহ ২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে ছাত্রদল নেতা রাকিব হোসেন খাঁন ও তার কর্মীদের ওপর হামলার অভিযোগে দায়ের হওয়া মামলাতেও মোহাব্বত আলী শামীম ও আব্দুর রহিম খোকনের নাম রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রের দাবি, মোহাব্বত আলী শামীমের বিরুদ্ধে অতীতে অবৈধ সম্পদ অর্জন, জাল নোট চক্রের সঙ্গে সম্পৃক্ততা, মাদক ব্যবসা এবং ভূমি দখলসহ বিভিন্ন অভিযোগ উঠেছিল। তবে এসব অভিযোগের বিচারিক নিষ্পত্তি হয়েছে কি না, সে বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

এদিকে স্থানীয়দের একটি অংশের অভিযোগ, ২০২৪ সালের গণঅভ্যুত্থান চলাকালে সিরাজগঞ্জ শহর ও সিরাজগঞ্জ রোড এলাকায় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলার ঘটনাতেও তিনি জড়িত ছিলেন। তবে এসব অভিযোগেরও বিচারিক নিষ্পত্তি এখনো হয়নি।

সংশ্লিষ্ট মামলাগুলোর আরও কয়েকজন আসামি বর্তমানে পলাতক রয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে হাটিকুমরুল ইউনিয়ন শ্রমিক লীগের নেতা ফিরোজ শেখ, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শেখ এবং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেস শেখের নাম উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা।

মামলার পরবর্তী কার্যক্রম বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে চলমান রয়েছে।