সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

ধুনটে ইটভাটার তালা ভেঙে ইট নিয়ে যাওয়ার অভিযোগ


ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:

eshomoy.com || 2026-07-29 19:01
ধুনটে ইটভাটার তালা ভেঙে ইট নিয়ে যাওয়ার অভিযোগ
ইট ভাটা

বগুড়ার ধুনট উপজেলার চক ডাকাতিয়া এলাকায় একটি ইটভাটায় তালা ভেঙে জোরপূর্বক প্রবেশ করে দুই টলি ইট নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (৩০ জুলাই) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে ভাটার মালিকানা নিয়ে চলমান বিরোধে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

অভিযোগকারী সূত্রে জানা যায়, ‘মেসার্স এফ.এম.বি ইটভাটা’-এর মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধের প্রেক্ষিতে বিক্রয়ের হলফনামার মাধ্যমে ভাটার স্থাপনা ও মালামাল বিক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করা হয়।

অভিযোগে বলা হয়েছে, বুধবার সকালে নুরু, নিজাম মাস্টার ও তৌহিদ নামের তিন ব্যক্তি টলি নিয়ে ইটভাটায় যান। সে সময় ভাটার মূল ফটকে তালা লাগানো ছিল। তারা নাইট গার্ড মো. আয়ুব আলীকে তালা খুলে দিতে বললেও তিনি অস্বীকৃতি জানান। পরে অভিযুক্তরা ইট দিয়ে তালা ভেঙে ভাটায় প্রবেশ করে দুই টলি ইট নিয়ে যান। অভিযোগ অনুযায়ী, ইট নিয়ে যাওয়ার পর তারা আবার গেটে নতুন করে তালা লাগিয়ে চলে যান।

ঘটনার সত্যতা দাবি করেছেন ভাটার নাইট গার্ড মো. আয়ুব আলী, স্থানীয় বাসিন্দা মো. জহুরুল ইসলাম এবং মালিকপক্ষের মো. নুর নবী ও মো. সানোয়ার হোসেন।

তবে অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগকারী পক্ষ জানিয়েছে, ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।