সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে নকল থাই ডায়পার জব্দ ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা


ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:

eshomoy.com || 2026-07-29 20:26
সিরাজগঞ্জে নকল থাই ডায়পার জব্দ ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা
মোবাইল কোর্ট

সিরাজগঞ্জে ভোক্তার অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করে নকল থাই কোম্পানির নামে বাজারজাত করা বেবি ডায়পার উদ্ধার ও জব্দ করা হয়েছে। এ সময় নকল ডায়পার বিক্রি ও মজুদ রাখার অপরাধে এক ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৯ জুলাই) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান আহমেদ খানের নেতৃত্বে শহরের বানিয়াপট্টি ও গোশালা রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে চৈতী ডিপার্টমেন্টাল স্টোরের মালিক এবং কথিত থাই ডায়পারের জেলা ডিলার রামকৃষ্ণ পালকে নকল ডায়পার বিক্রি ও মজুদের দুটি পৃথক অপরাধে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে উদ্ধার করা নকল বেবি ডায়পার জব্দ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে আইনগত কার্যক্রমে সহযোগিতা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান আহমেদ খান বলেন, শিশুদের ব্যবহারের পণ্যে ভেজাল ও প্রতারণামূলক ব্যবসার বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের কঠোর পদক্ষেপ অসাধু ব্যবসায়ীদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে এবং ভোক্তাদের নকল ও নিম্নমানের পণ্য সম্পর্কে সচেতন হয়ে নিরাপদ পণ্য ব্যবহারে উৎসাহিত করবে।