সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : নাটোর

বড়াইগ্রামে জমি সংক্রান্ত বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন


ইমাম হাছাইন পিন্টু

eshomoy.com || 2024-10-13
বড়াইগ্রামে জমি সংক্রান্ত বিরোধে ভাইয়ের হাতে  ভাই খুন

বড়াইগ্রামে জমি সংক্রান্ত বিরোধে ভাইয়ের হাতে  ভাই খুন 



ইমাম হাছাইন পিন্টু নাটোর 



নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড নটাবাড়ি গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে মামাতো-ফুফাতো ভাইয়ের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। 


আজ রবিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম তোরাব খান (৬০)। তাকে কুপিয়ে হত্যা করেন তার মামাতো ভাই সুলতান আহমেদ রানা (৪০)।


স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তোরাব খান ও সুলতান আহমেদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। আজ সকালে বিরোধের জের ধরে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সুলতান আহমেদ ধারালো অস্ত্র দিয়ে তোরাব খানকে কুপিয়ে হত্যা করে।


ঘটনার খবর পেয়ে বড়াইগ্রাম থানার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন এবং তদন্ত শুরু করেন। তিনি জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।


এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নজরদারি বাড়িয়েছে।