সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : নাটোর

নাটোরে ভুল চিকিৎসায় প্রাণ হারালো শিশু


ইমাম হাছাইন পিন্টু

eshomoy.com || 2024-08-29
নাটোরে ভুল চিকিৎসায় প্রাণ হারালো শিশু

নাটোরে ভুল চিকিৎসায় প্রাণ হারাল  শিশু




ইমাম হাছাইন পিন্টু নাটোর 


মাথার টিউমার অপারেশনের সময় ভুল চিকিৎসায় আসিফ হোসেন নামে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় চিকিৎসককে অবরুদ্ধ করে সেনাবাহিনীর সদস্যসহ পুলিশকে খবর দেয় স্থানীয়রা।



গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন

বুধবার (২৮ আগস্ট) বিকেলে নাটোর শহরের বনবেলঘড়িয়া পশ্চিম বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুটি আসিফ রাজশাহীর পুঠিয়া থানার দমদমা গ্রামের আসাদুল ইসলামের ছেলে।


পুলিশ ও স্থানীয়রা জানায়, শিশু আসিফের মাথায় একটি টিউমার হয়। বিষয়টি নিয়ে শিশুটির বাবা আসাদুল পল্লী চিকিৎসক হাবিবুর রহমান হাবিবের সঙ্গে পরামর্শ করে। আসাদুলকে পল্লী চিকিৎসক হাবিব অপারেশন করার পরামর্শ দিয়ে তার বাচ্চাকে নিয়ে ফার্মেসিতে আসতে বলেন। পল্লী চিকিৎসকের কথামতো সকালে রেনু ফার্মেসীতে আসেন শিশুটির বাবা-মা ও স্বজনরা। পরে দুপুরে শিশু আসিফের মাথার টিউমার অপারেশন করেন হাবিব।


এ সময় তার ভুল অপারেশনে শিশুটি মারা গেলে হাবিব শিশুটির বাবা মাকে জানান অপারেশনের পর শিশুটি ঘুমাচ্ছে। এ সময় চিকিৎসক হাবিবের কথা এলোমেলো মনে হলে শিশু আসিফের স্বজনরা চিৎকার চেচামেচি করতে থাকে। এ সময় স্থানীয়রা গিয়ে শিশুটিকে মৃত অবস্থায় দেখে সেই চিকিৎসককে অবরুদ্ধ করে সেনাবাহিনীর সদস্যসহ পুলিশকে খবর দেয়।



নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পল্লী চিকিৎসক হাবিবুর রহমান হাবিব ও তার বাবা ফার্মেসী মালিক হাছেন আলীকে আটক করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।