সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : নাটোর

গুরু দাসপুরে এক বৃদ্ধ কে কুপিয়ে হত্যা আটক ৩


ইমাম হাছাইন পিন্টু

eshomoy.com || 2024-09-18
গুরু দাসপুরে এক বৃদ্ধ  কে কুপিয়ে হত্যা আটক ৩

গুরুদাসপুরে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা :  আটক ৩


ইমাম হাছাইন পিন্টু নাটোর 




নাটোরের গুরুদাসপুর উপজেলায় হারেজ আলী(৭৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে ডাকাতরা। এসময় নিহতের স্ত্রীকে কুপিয়ে জখম করা হয়। তাকে রক্তাত্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


মঙ্গলবার(১৭ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের বৃ-চাপিলা সিল্কি এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত বৃদ্ধ হারেজ আলী উপজেলার চাপিলা ইউনিয়নের সিল্কি এলাকার বাসিন্দা।


ঘটনাস্থল থেকে মাসুদ, সুমন ও মনির কে আটক করেছে পুলিশ।


গুরুদাসপুর থানার কর্মকর্তা ওসি মো. উজ্জল হোসেন বলেন, ছেলে প্রবাসে থাকায় বাড়িতে বৃদ্ধা স্ত্রীকে নিয়ে বসবাস করতেন হারেজ আলী। এ সুযোগে মঙ্গলবার ভোর ৫ টার দিকে উপজেলার বৃ-চাপিলা ইউনিয়নের সিল্কি গ্রামে হারেজ আলী বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে ডাকাতরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় ডাকাতদের উপস্থিতি টের পেলে তাদের বাঁধা দিতে গেলে বৃদ্ধ হারেজসহ তার স্ত্রীকে এ্যালোপাথারি কুপিয়ে জখম করে ডাকাত দল। এসময় তাদের চিৎকারে স্থানীয় এসে ডাকাতদের আটক করে ধরে রাখে। এতে ঘটনাস্থলে বৃদ্ধ হারেজ আলীর মৃত্যু হয়। পরে গুরুতর জখম অবস্থায় নিহতের স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে।


ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ হচ্ছে বলে তিনি জানান।