সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : বগুড়া

বগুড়ার ৩ উপজেলায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনে আটক ২১


আব্দুল কাইয়ুম (বগুড়া) প্রতিনিধিঃ-

eshomoy.com || 2024-06-05
বগুড়ার ৩ উপজেলায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনে আটক ২১

বগুড়ার ৩ উপজেলায় নির্বাচন চলাকালে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে ২১জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ধুনট উপজেলায় ছয়জন, শেরপুরে ছয়জন এবং বাকি ৯জন নন্দীগ্রাম উপজেলায়। ধুনট থানার অফিসার ইনচার্জ সৈকত হাসান জানান, ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা প্রদান ও এজেন্টের কাছে মোবাইল থাকার অভিযোগে ৬জনকে আটক করা হয়েছে।

শেরপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে প্রথমে চারজনকে আটক করে থানায় আনা হয়। এছাড়া আরও দুজনকে আটক করা হয়েছে তবে তাদের থানায় এখনও আনা হয়নি। এদিকে, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আজমগীর হোসাইন জানান, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে তিন কেন্দ্র থেকে ৯জনকে আটক করা হয়েছে।  তবে তারা কোন প্রার্থীর পক্ষের তা এখনও জানা যায়নি। রিটার্নিং কর্মকর্তা ও জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট পি এম ইমরুল কায়েস বলেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়ছে। অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। তিন উপজেলায় ৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় একজন করে নির্বাহী এবং প্রতি উপজেলায় একজন করে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এ ছাড়া প্রতি কেন্দ্রে পুলিশ, আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। র‌্যাব, সাদা পোশাকে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

তিন উপজেলার নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান ১২, ভাইস চেয়ারম্যান ১৩ ও নারী ভাইস চেয়ারম্যান পদে ১১ জন।