সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : ঝিনাইদহ

চেয়ারম্যান পদে ৭ ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৫ ও, ভাইস-চেয়ারম্যান (মহিলা) পদে ২

কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ১৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা


ঝিনাইদহ প্রতিনিধি-

eshomoy.com || 2024-04-15
কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ১৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৫ জন ও, ভাইস-চেয়ারম্যান (মহিলা) পদে ২ জন সহ ১৪ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে ১ম ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ১৫ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত। চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমান ভাইস-চেয়রম্যান শিবলী নোমানী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান, সাবেক ভাইস-চেয়ারম্যান রাশেদ শমসের, উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক ইমদাদুল হক সোহাগ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আমির ওলিউর রহমান।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়ন দাখিল করেছেন সাবেক ইউপি চেয়ারম্যান আলী নুর রহমান, বিপ্লব কুমার বিষ্ণু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান মিঠু মালিথা, সনজয় বিশ্বাস ও পৌর যুবলীগের আহবায়ক শফিকুজ্জামান রাসেল।ভাইস-চেয়ারম্যান (মহিলা) পদে মনোনয়নপত্র দাখিল করেছেন, বর্তমান মহিলা ভাইসচেয়ারম্যান শাহানাজ পারভীন, সাবেক ভাইস চেয়ারম্যান তিথী রানী বিশ্বাস।কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার রাশিদুল ইসলাম জানান, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এ উপজেলার মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ৯২৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৪ হাজার ৩২৯, মহিলা ভোটার ১ লাখ ২০ হাজার ৫৯২ ও হিজড়া ভোটার রয়েছে ৩ জন।