যশোরের চৌগাছা রিপোর্টার্স ক্লাবের সদস্য, বিশিষ্ঠ সুরোকার ও গীতিকার, উপজেলা কিশোর কিশোরী বিদ্যালয়ের সংগীত শিক্ষক আব্দুল গনির শরীরে সফল অস্ত্রপচার হয়েছে। সোমবার রাতে যশোরের মাতৃসেবা ক্লিনিকে খুলনা মেডিকেলের সহকারী অধ্যাপক ডাক্তার আসাদুজ্জামান অস্ত্রপচার করেন। সফল অস্ত্রপচারে বর্তমানে তিনি অনেকটাই সুস্থ্য আছেন বলে জানিয়েছেন চিকিৎসক।
আব্দুল গনির আশু সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে বিবৃতি দিয়েছেন চৌগাছার সাংবাদিক নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, প্রেসক্লাব চৌগাছার সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, সিনিয়র সহ সভাপতি সহকারী অধ্যাপক সিদ্দিকুর রহমান, সহ সভাপতি শেখ ওয়ালিউর রহমান, সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, যুগ্ম সম্পাদক মোঃ শাহিন, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুকুরুল ইসলাম মিন্টু, সিনিয়র সহ সভাপতি খালেদুর রহমান, সহ সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক এম হাসান মাহমুদ, যুগ্ম সম্পাদক শামীম রেজা, সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন সাগর, সাংবাদিক বাবলুর রহমান, খলিলুর রহমান জুয়েল, কবিরুল ইসলাম, সুজন দেওয়ান, টিপু সুলতান, এবি সিদ্দিক মন্টু, মহিদুল ইসলাম, এম আমিনুর রহমান, মেহেদী হাসান শিপলু, দেবরাজ কুমার, জামাল হোসেন, ইঞ্জিঃ রাজু আহমেদ, সেলিম রেজা প্রমুখ।