যশোর থেকে প্রকাশিত জনবহুল পত্রিকা দৈনিক লোকসমজের ২৯ তম পতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকীতে এবারও লোকসমাজে বিশেষ অবদান রাখায় সেরা সাংবাদিক হয়েছেন চৌগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক লোকসমাজ পত্রিকার চৌগাছা স্টাফ রিপোর্টার মুকুরুল ইসলাম মিন্টু। এ নিয়ে তিনি পরপর চারবার প্রথম হওয়ার গৌরব অর্জন করলেন। বুধবার দুপুরে পত্রিকা অফিসে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সাংবাদিক মুকুরুল ইসলাম মিন্টুকে ক্রেস্ট প্রদান করেন পত্রিকার বর্তমান প্রকাশক সান্তুনু ইসলাম সুমিত।
এসময় লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, বার্তা সম্পাদক শিকদার খালিদ, লোকসমাজের মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি এসএম মজনুর রহমান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মল্লিকসহ লোকসমাজের সকল পর্যায়ের সাংবাদিক উপস্থিত ছিলেন।
এ দিকে বারবার দৈনিক লোকসমাজ পত্রিকার সেরা সাংবাদিক হওয়ার গৌরব অর্জন করায় মুকুরুল ইসলাম মিন্টুকে অভিনন্দন জানিয়েছেন চৌগাছার সাংবাদিক নেতৃবৃন্দ।