সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : যশোর

চৌগাছায় অবশেষে আটক রাবেয়া হত্যা মামলার আসামী তামিম


স্টাফ রিপোর্টার

eshomoy.com || 2024-12-13 05:30
চৌগাছায় অবশেষে আটক রাবেয়া হত্যা মামলার আসামী তামিম
চৌগাছায় অবশেষে আটক রাবেয়া হত্যা মামলার আসামী তামিম

 যশোরের চৌগাছায় আলোচিত গৃহবধু রাবেয়া বেগম হত্যা মামলার ১নং আসামী তামিম হোসেনকে জনতা পাকড়াও করে গণধোলাই এর পর পুলিশে সোপর্দ করেছে। শুক্রবার দুপুরে তাকে চৌগাছা বাজার হতে জনতা পাকড়াও করে। এরপর উত্তম মাধ্যম দিয়ে পুলিশে খবর দেয়। পুলিশ তাকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে কড়া নিরাপত্তার মধ্যে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে আসেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সে থানা পুলিশের হেফাজতে আছে বলে জানা গেছে।

একাধিক সূত্র থেকে জানা গেছে, উপজেলার বাঘারদাড়ি গ্রামে নির্মম হত্যার শিকার হন গৃহবধু রাবেয়া বেগম। গত ১০ ডিসেম্বর প্রতিবেশির (তামিম) টিউবওয়েলের পানি রাখা গর্ত হতে তার লাশ উদ্ধার করেন পুলিশ। ওই দিন বিকেলে নিহতের স্বামী রবিউল ইসলাম বাদি হয়ে থানায় হত্যা মামলা করেন। যার ১নং আসামী হয় প্রতিবেশি তাজুল ইসলামের বকাটে ছেলে তামিম হোসেন। মামলা হওয়ার পর তিন দিন অতিবাহিত হলেও পুলিশ আসামীকে আটক করতে পারেনি। এ নিয়ে নিহতের স্বজনদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। 

থানা ও স্থানীয় সূত্রে জানায়, শুক্রবার সকালে হত্যা মামলার ১নং আসামী তামিম হোসেন চৌগাছার বড় মসজিদ সবজি বাজারে ঘুরা ফেরা করছিল। এ সময় বাঘারদাড়ি গ্রামের জৈনক এক ব্যক্তি তাকে দেখতে পেয়ে স্বজনহারা পরিবারকে খবর দেয়। তারা দ্রুত ঘটনাস্থলে পৌছে তামিমকে পাকড়াও করে। এ সময় হত্যা মামলার আসামি জনতার হাতে আটক এমন খবরে সেখানে ভিড় জমে। একপর্যায়ে জনতা তাকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশকে খবর দেয়। থানা পুলিশ জনতার হাত থেকে আসামী তামিমকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে আসেন।

থানার অফিসার ইনচার্জ পায়েল হোসেন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাত হতে আসামিকে আটকে পুলিশ ব্যাপক তৎপরতা শুরু করেন। সে একাধিকবার স্থান পরিবর্তন করতে থাকে। শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটকে কাঁচাবাজারে চলে অভিযান একপর্যায়ে তাকে পুলিশ আটক করতে সক্ষম হয়।