চৌগাছায় পারফরমেন্স বেজড গ্রাউন্ড ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসডিপির) পুরস্কার বিতরণ হয়েছে। সোমাবর দুপুরে উপজেলা পরিষদ হলরুমে মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশননার (ভূমি) তাসমিন জাহানের সভাপতিত্বে ও চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথির আলোচনা করেন (কলেজ-২) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক নওসের আলী। বিশেষ অতিথির আলোচনা করেন চৌগাছা সরকারী কলেজের অধ্যক্ষ রেজাউর রহমান, গবেষনা কর্মকর্তা ড. গৌতম কুমার রায়, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম বজলুর রশিদ প্রমুখ।
এসময় চৌগাছা সরকারী শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র মিক্ষক ফারুক হোসেন, এসএম হাবিব পৌর কলেজের প্রভাষক আলমগীর হোসেন ও অরুন কুমার, চৌগাছা কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলাম, পাতিবিলিা শাহাজান আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ওয়ালিউর রহমানসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।