সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : যশোর

​চৌগাছা নারীর আঙুল কামড়ে ছিঁড়ে ফেলল এক লম্পট, আটক ১


স্টাফ রিপোর্টার

eshomoy.com || 2025-08-31 17:30
​চৌগাছা নারীর আঙুল কামড়ে ছিঁড়ে ফেলল এক লম্পট, আটক ১
​চৌগাছা নারীর আঙুল কামড়ে ছিঁড়ে ফেলল এক লম্পট, আটক ১

যশোরের চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের আন্দুলিয়া গ্রামে এক বর্বরোচিত নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। জানা যায়, কুরুচিপূর্ণ প্রস্তাবে রাজি না হওয়ায় এক নারীর আঙুল কামড়ে ছিঁড়ে ফেলেছে তাহাজ্জত হোসেন ওরফে ট্যানা (৫০) নামে এক ব্যক্তি। এতে গুরুতর আহত হয়ে ওই নারী মাটিতে লুটিয়ে পড়েন।

​স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তাহাজ্জত হোসেন ওই নারীকে উত্ত্যক্ত করে আসছিল। একাধিকবার কুরুচিপূর্ণ প্রস্তাব দিয়ে হয়রানি করে সে। এরই ধারাবাহিকতায়, সম্প্রতি তাহাজ্জতের কুপ্রস্তাব প্রত্যাখ্যান করলে সে ক্ষিপ্ত হয়ে ওঠে। হঠাৎ করেই সে ওই নারীর ওপর হামলা চালায় এবং তার আঙুল কামড়ে বিচ্ছিন্ন করে ফেলে। গুরুতর জখম অবস্থায় ওই নারীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

​এই খবর গ্রামে ছড়িয়ে পড়লে তীব্র ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়। এলাকাবাসী অবিলম্বে তাহাজ্জতের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

​এ বিষয়ে চৌগাছা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, 'ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত তাহাজ্জত হোসেনকে আটক করেছি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।'

​এদিকে, এহেন অমানবিক ও বর্বর ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও নিন্দার ঝড় উঠেছে। মানবাধিকার কর্মীরা বলছেন, সমাজে নারী নির্যাতনের এমন ঘটনা উদ্বেগজনক এবং অপরাধীদের কঠোর শাস্তির আওতায় আনা জরুরি। তাঁরা এই ঘটনার দ্রুত বিচার ও দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।