সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : যশোর

কেশবপুরে ন্যাশনাল প্রেস সোসাইটি'র আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস পালিত


মাহাবুর রহমান, কেশবপুর,( যশোর)

eshomoy.com || 2025-12-10
কেশবপুরে ন্যাশনাল প্রেস সোসাইটি'র আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস পালিত




যশোরের কেশবপুরে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার আয়োজনে গত বুধবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা, র‍্যালি ও প্রতিবন্ধী, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্ল্যাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী নাজিমুল হক, যুব উন্নয়ন অফিসার আনজু মনোয়ারা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, প্যারামেডিকেল টেকনোলজি ফাউন্ডেশন (পিটিএফ) এর চেয়ারম্যান এ.কে আজাদ ইকতিয়ার।

অনুষ্ঠানে ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুষ্ময় হাওলাদার বিকাশ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মঞ্জরুল হোসেন ডাবলু, নারী ও শিশু বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন ঝর্না।

দিবসটি উপলক্ষে অনুষ্ঠানের শুরতেই উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। র‍্যালিতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক প্রতিবন্ধী, দুস্থ-অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, কেশবপুর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সিনিয়র সহসভাপতি পরেশ দেবনাথ, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার যুগ্ন-সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক এনামুল হাসান নাঈম, উজ্জ্বল অধিকারী, প্রচার সম্পাদক মোস্তফা কামাল, সহ-প্রচার সম্পাদক আব্দুস সালাম মুর্শিদী, কোষাধ্যক্ষ সঞ্জয় দাস, কুঠির শিল্প বিষয়ক সম্পাদক শাহানাজ পারভীন, সদস্য মাহাবুবুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ।

উল্লেখ্য, ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। ১৯৫০ সালে ১০ ডিসেম্বর দিনটিকে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণার পর থেকে বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়।