সব সময় সব খানে


সোমবার, জুলাই ২৭, ২০২৬

১২ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, জুলাই ২৭, ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

>> এনায়েতপুর দুটি হত্যা মামলায় প্রভাবশালীদের অব্যাহতিতে বিতর্ক

>> সবুজ সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সাত্তার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

>> দিনাজপুর সীমান্তে ৯ নারীকে পুশ-ইনের চেষ্টা, বাধা দিল বিজিবি

>> মাদকের চালান টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে: হাতীবান্ধার চার পুলিশ কর্মকর্তা ক্লোজড

>> ফরিদপুরের ভাঙ্গায় নবযোগদানকৃত টিএইচ আই'র সাথে চিকিৎসক সমিতির সৌজন্য সাক্ষাৎ

আপনি পড়ছেন : যশোর

চৌগাছা নারায়নপুর ইউনিয়ন পরিষদের ২বারের সাবেক সফল চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনছার আলীর মৃত্যু শোক।


মেহেদী হাসান শিপলু - চৌগাছা (যশোর) প্রতিনিধি

eshomoy.com || 2024-06-07 06:00
চৌগাছা নারায়নপুর ইউনিয়ন পরিষদের  ২বারের সাবেক সফল চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক   সভাপতি আনছার আলীর মৃত্যু শোক।
সাবেক চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি আনছার আলীর।

 যশোরের চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক নারায়নপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আনছার আলী (৯০) ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহির রাজিউন। শুক্রবার দুপুর ১ টার দিকে নারায়নপুর গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মীসহ এলাকাবাসি প্রিয় নেতাকে একনজর দেখতে বাড়িতে ভিড় করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এবং দুই মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ এশা নিজ গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

মরহুমের স্বজন ও দলীয সূত্র থেকে জানা গেছে, প্রবীন রাজনৈতিক ব্যক্তিত্ব আনছার আলী দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন। চিকিৎসকের পরামর্শে তিনি বাড়িতে ছিলেন। শুক্রবার দুপুর ১ টার দিকে সকলকে কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে। আনছার আলীর দুই ছেলে ও দুই মেয়ে সন্তান আছেন। বড় ছেলে শাওন হোসেন আছেন জাপানে, ছোট ছেলে চন্দন থাকেন কানাডায়, বড় মেয়ে প্রমি খাতুন আছেন ঢাকাতে আর ছোট মেয়ে এ্যানি খাতুন রয়েছেন আমেরিকাতে।

উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসরাম বলেন, আমরা একজন যোগ্য অভিভাবককে আজ হারালাম। বর্তমান সময়ে উনার মত নেতার খুবই প্রয়োজন, তার শুন্যতা কখনও পুরোন হবার না। চৌগাছা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শাহাজান আলীর মৃত্যুর পর আনছার আলী ভাই ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান। এরপর তিনি হন সভাপতি, ১৯৯৭ সাল পর্যন্ত নিষ্ঠার সাথে তিনি দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি নারায়নপুর ইউনিয়নের পরপর দুইবার চেয়ারম্যান নির্বাচিত হন।

এদিকে প্রবীন এই নেতার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক ইউনুচ আলী, এমএ সালাম, আতাউর রহমান লাল, মাসুদুল হাসান, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাধারন সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল, যুগ্ম সম্পাদক আনিছুর রহমান, মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাহিদুল ইসলাম প্রমুখ।