চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহাকে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছেন চৌগাছা পৌর পরিষদ। সোমবার দুপুরে পৌরসভায় পৌর প্রশাসকের কক্ষে এই সংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
বিদায়ী নির্বাহী অফিসার সুস্মিতা সাহা তার আলোচনায় বলেন, চৌগাছায় চাকরী জীবন অল্প দিনের, এই অল্প দিনেই তিনি চৌগাছার মাটি মানুষের সাথে মিশে গেছেন। অত্যান্ত শান্তিপূণর্ন উপজেলা চৌগাছা সব দিক দিয়ে অভাবনীয় সম্ভবনা রয়েছে এখানে। আগামী দিনে চৌগাছা আরও সামেনর দিকে এগিয়ে যাবে বলে তিনি প্রত্যাশা করেন।
অন্যাান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও চৌগাছা পৌর প্রশাসক গুঞ্জন বিশ্বাস, পৌরসভার প্যানেল মেয়র আনিছুর রহমান, মোঃ শাহিন, পৌর নির্বাহী কর্মকর্তা গাজী আবুল কাশেম, সহকারী প্রকৌশলী রুহুল আমিন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জোসনা খাতুন, জহুরা খাতুন, ফাতেমা খাতুন প্রমুখ। এসময় পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে পৌর পরিষদের পক্ষ হতে বিদায়ী নির্বাহী অফিসারকে ফুল ও ক্রেস্ট প্রদান করা হয়।