চৌগাছায় আসন্ন শারদীয় দূর্গাপুজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমাবর বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, থানার ওসি তদন্ত জেল্লাল হোসেন, উপজেলা পুজা পরিষদের সভাপতি অধ্যক্ষ বলাই চন্দ্র পাল, পৌর শাখার সাধারণ সম্পাদক অভিজিৎ রায় প্রমুখ।
এ সময় উপজেলা প্রকৌশলী রিসায়াত ইমতিয়াজ, কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, ডিজিএম প্রকৌশলী বালি আবুল কালাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামছুন্নাহার, শিক্ষা কর্মকর্তা আবুল কালাম মোঃ রফিকুজ্জামান, মৎস্য কর্মকর্তা তাসলিমা আকতার, আনসার ভিডিপি কর্মকর্তা শাহাদৎ হোসেন, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান হবি, মমিনুর রহমান, সিনিয়র সাংবাদিক অধ্যক্ষ আবু জাফর, রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি শওকত আলী, সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন সাগর, পুজা পরিষদের সদস্য শ্যামল মিত্র, অশোক কুমার, সঞ্জয় কুমার, নিখিল চন্দ্রসহ উপজেলা পরিষদের দপ্তর গুলোর কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও পুজা পরিষদের উপজেলা এবং পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গত বছরের তুলনায় এ বছর চৌগাছাতে ১৩টি পুজামন্ডপ কমে ৩৬ টি মন্ডবে পুজা উদযাপন হবে। এরমধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২৯ ও পৌর এলাকাতে ৭টি পুজামন্ডব হবে।
উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের নির্দেশ প্রতিটি পুজামন্ডবে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। মন্ডপের নিরাপত্তায় আইন শৃংখলা বাহিনীর টহল থাকবে। পুজা শান্তিপূর্ণ ভাবে উদযাপনে সকলেই যার যার অবস্থানে থেকে দায়িত্ব পালন করবেন। এছাড়া বিসর্জন রাত ৮ টার মধ্যে শেষ করতে হবে।