সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : বিনোদন

ডিভোর্স নিয়ে ওমর সানির লেট নাইট ফেসবুক পোস্টে মন্তব্য


তাসপিয়া তাবাসসুম, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2024-07-09
ডিভোর্স নিয়ে ওমর সানির লেট নাইট ফেসবুক পোস্টে মন্তব্য

সিনেমায় তিনি অনিয়মিত হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয়।

ব্যক্তিগত বিষয় ছাড়াও সামাজিক নানা ইস্যুতে ফেসবুকে পোস্ট করেন তিনি। তবে সোমবার মধ্যরাতে হঠাৎ মেজাজ হারিয়ে একটি রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন যা রীতিমতো ভাইরাল হয়েছে। বিস্তারিত কিছু না লিখে তিনি স্ট্যাটাসে লিখেছেন, "আজকে আমি কোর্টে যাচ্ছি, তোরে আমি..."

এ স্ট্যাটাসের পর নেটিজেনদের বিভিন্ন প্রশ্নের মুখে রাগও প্রকাশ করেছেন তিনি। অনেকের প্রশ্নের জবাবও দিয়েছেন।

মো. মুকসাদুল হাসান নামে এক ফেসবুক ব্যবহারকারী কমেন্ট করেছেন, "ডিভোর্স দিয়ে দিলেন নাকি?" উত্তরে সানী লিখেছেন, "কাকে ভাই, তোমার ওয়াইফ?"

মোহাম্মদ আলাউদ্দিন নামে আরেক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, "এত রাতে কোর্ট বন্ধ... মাথা ঠান্ডা করুন ভাইজান।" উত্তরে সানী লিখেছেন, "বারোটার পর সকালের কথা বলা হয়, বুঝে কথা বলেন বোকা।"

কাজী হাসনাইন আহমেদ নামে একজন মজা করে লিখেছেন, "চৌধুরী সাহেব আবার আপনার পিছু লেগেছে!"

এই পোস্টে এখন পর্যন্ত লাইক পড়েছে চার হাজারের বেশি, কমেন্ট ১৯০০ এবং শেয়ার হয়েছে ২৩০ বার।