সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : বিনোদন

দ্বিতীয়বার মা হলেন ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেত্রী


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-12-19
দ্বিতীয়বার মা হলেন ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেত্রী
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে আবারও পুত্র সন্তানের জন্ম দেন ভারতী সিং।

দ্বিতীয়বার মা হলেন ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেত্রী এবং সঞ্চালক ভারতী সিং। প্রথম সন্তানের তিন বছর পর দ্বিতীয় সন্তানের মা হলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে টেলিভিশন শো ‘লাফটার শেফস’-এর শুটিংয়ে উপস্থিত থাকার কথা ছিল ভারতীর।

 

কিন্তু সেখানে তিনি উপস্থিত হতে পারেননি। ওই সময় অসুস্থ অনুভব করায় ভারতীকে দ্রুত হাসপাতালে নিয়ে যান তার স্বামী চিত্রনাট্যকার, প্রযোজক এবং টেলিভিশন উপস্থাপক হর্ষ লিম্বাচিয়া।

 

হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণের মধ্যেই ফুটফুটে একটি পুত্র সন্তানের জন্ম দেন ভারতী। এরপরই তারকা দম্পতি সংসারে নতুন অতিথি আসার সুখবর জানান ইনস্টাগ্রামে।

 

দীর্ঘ সময় প্রেমের পর ভারতী সিং ভালোবেসে বিয়ে করেন হর্ষ লিম্বাচিয়াকে। ২০১৭ সালে তারা বিয়ের পিঁড়িতে বসেন। তাদের প্রথম পুত্রসন্তান লক্ষ্য ওরফে গোল্লার জন্ম হয় ২০২২ সালের এপ্রিল মাসে।

 

 প্রথম সন্তান পুত্র হওয়ায় এবার অবশ্য একটা মেয়ে সন্তানের শখ ছিল কমেডি কুইনের। তবে আরেকটি ছেলে সন্তান হওয়াতেও খুশি ভারতী-হর্ষ দম্পতি।