সব সময় সব খানে


মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬

১২ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
১২ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

>> হাতিয়া বুড়িরচর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ওলামাদলের কেন্দ্রীয় নেতা ফারুক আল ফাহাদ

>> মাও. আহমেদ মাসরুর মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হওয়ায় দারুল আরকাম শিক্ষক সমিতির শুভেচ্ছাবার্তা প্রকাশ

>> সিরাজগঞ্জে ট্যানারির বর্জ্য দিয়ে কাঁচামাল তৈরির কারখানা উচ্ছেদসহ জরিমানা

আপনি পড়ছেন : বিনোদন

সম্প্রতি নেটদুনিয়ায় প্রকাশ্যে এসেছে, অভিনেতা ধর্মেন্দ্রের শেষ ভিডিও বার্তা


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-12-21
সম্প্রতি নেটদুনিয়ায় প্রকাশ্যে এসেছে, অভিনেতা ধর্মেন্দ্রের শেষ ভিডিও বার্তা
সংগৃহীত ছবি

সম্প্রতি নেটদুনিয়ায় প্রকাশ্যে এসেছে বলিউডের প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্রর শেষ ভিডিও বার্তা। মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘ইক্কিস’র শুটিং বিরতিতে ওই ভিডিও বার্তায় কথা বলেছিলেন অভিনেতা।

ভাইরাল ওই ভিডিওতে ধরা পড়েছে ধর্মেন্দ্রের শেষ দিনের কথা। সেখানে তিনি বলেন,

আমি সত্যি অনেক খুশি এ সিনেমায় কাজ করতে পেরে। কলাকুশলী থেকে শুরু করে পরিচালক শ্রীরামজি অনেক যত্নে সিনেমাটি নির্মাণ করেছেন। আমি মনে করি, ভারত ও পাকিস্তান-দু’দেশের মানুষেরই এই সিনেমাটা দেখা উচিত।

 

ধর্মেন্দ্র আরও বলেন,

আমি আনন্দের সাথে কিছুটা অখুশিও। কারণ আজ সিনেমাটির শুটিংয়ের শেষ দিন। তাই আমি সবার উদ্দেশে বলতে চাই, আমি সবাইকে ভালোবাসি। যদি কোনো কারণে কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করুন।

 

শুটিংয়ের শেষ দিনে কেক কাটতেও দেখা যায় অভিনেতাকে। ভিডিওটি প্রকাশ্যে আসতেই ফের আবেগে ভাসছেন তার অনুরাগীরা।

 

গত ২৪ নভেম্বর প্রয়াত হন ধর্মেন্দ্র। শেষবার তাকে বড়পর্দায় দেখা গিয়েছিল ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ও ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’ সিনেমায়। তার অভিনীত শেষ সিনেমা ‘ইক্কিস’। নতুন বছরের শুরুতে আগামী ১ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাবে।