বাগেরহাটের ফকিরহাট উপজেলা বিএনপি’র নব নির্বাচিত নেতৃত্বকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) বাহিরদিয়া-মানসা ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নব নির্বাচিতদের মধ্যে উপস্থিত ছিলেন
জনাব শেখ কামরুল ইসলাম গোরা, সভাপতি, ফকিরহাট উপজেলা বিএনপি
জনাব শেখ শরিফুল কামাল কারিম, সাধারণ সম্পাদক, ফকিরহাট উপজেলা বিএনপি
জনাব ফকির শহীদুল আলম, আধবায়ক, ফকিরহাট উপজেলা বিএনপি
জনাব খান লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক, ফকিরহাট উপজেলা বিএনপি
জনাব নোমান আল মেহেদী, সাংগঠনিক সম্পাদক, ফকিরহাট উপজেলা বিএনপি
এছাড়া উপস্থিত ছিলেন—
জনাব মোড়ল আতিয়ার রহমান, সভাপতি, ওলং বাহিরদিয়া মানসা ইউনিয়ন বিএনপি
জনাব মোঃ নওশের শেখ, বাহিরদিয়া-মানসা ইউনিয়ন যুবদল
জনাব নাজমুল হোসাইন, সভাপতি, আতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, বাহিরদিয়া-মানসা ইউনিয়ন
নব নির্বাচিত নেতৃবৃন্দের বক্তব্য
সভাপতি জনাব শেখ কামরুল ইসলাম গোরা বলেন, “ফকিরহাট উপজেলা বিএনপি সবসময় গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। নতুন দায়িত্ব নিয়ে আমরা জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাব।”
সাধারণ সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম বলেন, “দলকে সংগঠিত করা এবং কর্মীদের ঐক্যবদ্ধ রাখা এখনই সবচেয়ে বড় দায়িত্ব। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে বিএনপিকে আরও শক্তিশালী করে তুলব।”
আধবায়ক ফকির শহীদুল আলম বলেন, “বিএনপির তৃণমূলের কর্মীরাই আমাদের শক্তি। তাদের সাথে নিয়ে আন্দোলন সংগ্রামকে বেগবান করা হবে।”
সাংগঠনিক সম্পাদক খান লিয়াকত আলী বলেন, “আমরা সাংগঠনিক কাঠামোকে আরও সুদৃঢ় করে প্রতিটি ইউনিয়নে বিএনপির কার্যক্রমকে প্রাণবন্ত করব।”
সাংগঠনিক সম্পাদক নোমান আল মেহেদী বলেন, “তরুণদের সম্পৃক্ততা বাড়াতে আমরা বিশেষ পরিকল্পনা নিয়েছি। যুবকদের এগিয়ে আসতে হবে আন্দোলন-সংগ্রামে।”
এছাড়াও স্থানীয় ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ নবনির্বাচিতদের অভিনন্দন জানান এবং দলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে অঙ্গীকার ব্যক্ত করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে সফল করতে তৃণমূল পর্যায় থেকেই সংগঠনকে শক্তিশালী করতে হবে।
আয়োজনে ছিলেন বাহিরদিয়া-মানসা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ, ফকিরহাট, বাগেরহাট।