সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : বাগেরহাট

বাগেরহাটে শতাধিক কৃষকের সবজি গাছ কেটে ফেলল প্রতিপক্ষরা, ১০ লক্ষ টাকার ক্ষতি


সোহেল রানা বাবু - বাগেরহাট প্রতিনিধি (ইসময়)

eshomoy.com || 2023-08-28 17:11:45
বাগেরহাটে শতাধিক কৃষকের সবজি গাছ কেটে ফেলল প্রতিপক্ষরা, ১০ লক্ষ টাকার ক্ষতি

বাগেরহাট সদর উপজেলার কোমরপুর এলাকায় ভৈরব নদীর পাড়ে শতাধিক কৃষকের বিভিন্ন ধরণের সবজি গাছ কেটে ফেলেছেন দূর্বৃত্তরা। জেএমকে সামাজিক বনায়ন সমিতির সভাপতি অশোক কুমার ভৌমিক ও সদস্য আলতাফ শেখের নেতৃত্বে ৩০-৩৫ জন দুর্বৃত্ত রামদা ও ছুরি নিয়ে এই গাছ কেটেছে। এতে প্রায় কৃষকদের ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তাদের।

আরও পড়ুন- শরীয়তপুরে জ্বীনের রাণী গ্রেফতার!

কৃষকরা বলেন, বন বিভাগের অনুমতি স্বাপেক্ষে নিজেদের মৎস্য ঘের সংলগ্ন ভৈরব নদীর তীরে ঢেড়স, লাউ, করল্লা, ডাটা, বরবটি, লাফা, সিমসহ নানা ধরণের সবজি লাগিয়েছিলাম। কিন্তু গাছ রক্ষার অজুহাতে জেএমকে সামাজিক বনায়ন সমিতির সভাপতি অশোক কুমার ভৌমিক ও তার লোকজন আমাদের গাছগুলো কেঠে ফেলেছে। মূলত গাছ রক্ষা তাদের মূল উদ্দেশ্য নয়, আমরা যাতে সবজি চাষ না করতে পারি এজন্য তারা এই অন্যায় করেছে। আমরা আমাদের ক্ষতিপূরণ চাই।

সমিতির সভাপতি অশোক কুমার ভৌমিক বলেন, বন বিভাগের নির্দেশে আমরা সবজি গাছ কেটেছি। গাছ রক্ষার জন্যই এই গাছ কাটা হয়েছে বলে দাবি করেন তিনি।

তবে বন বিভাগ বলছে, কৃষকদের সবজি ও ফসল কাটতে কাউকে বলা হয়নি। সমিতির সভাপতি নিজের ইচ্ছায় এই গাছ কেটেছে।

আরও পড়ুন- বরগুনায় গোপন বৈঠকের সময় ৬ শিবিরকর্মী আটক

সামাজিক বন বিভাগ বাগেরহাটের ষাটগম্বুজ এসএফএনটিসি এর ভারপ্রাপ্ত কর্মকর্তা চিন্ময় মধু বলেন, কৃষকদের সবজি কাটতে কাউকে অনুমতি দেওয়া হয়নি। তবে গাছ কাটার একটি খবর পেয়েছি। দুই পক্ষকে খবর দেওয়া হয়েছে, তারা আসলে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলে জানান তিনি।

আরও পড়ুন- নোয়াখালীতে ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ইসময়/আরএম/এমআরএম