সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : বাগেরহাট

নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘনের দায়ে কারাদণ্ড ছাত্রলীগ নেতার।


আবরার ফয়সাল, মোরেলগঞ্জ সংবাদদাতা

eshomoy.com || 2024-05-24
নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘনের দায়ে কারাদণ্ড ছাত্রলীগ নেতার।

বাগেরহাটের মোরেলগঞ্জে এক ছাত্রলীগ নেতাকে ২০০ টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে নাজিউর রহমান সম্রাটকে বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ দণ্ডাদেশ দেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদরুদ্দোজা।  


শুক্রবার বেলা ৯টার দিকে থানা পুলিশের মাধ্যমে ছাত্রলীগ নেতা সম্রাটকে বাগেরহাট জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সম্রাট খুলানার সোনাডাঙ্গা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক।

এর আগে বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হক মোজামের পক্ষে প্রচার-প্রচারণায় যান সম্রাট। এ সময় আচরণবিধি ভঙ্গ করায় কামলা বাজার এলাকা থেকে তাকে আটক করেন নির্বাচনী দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট।