সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : ফরিদপুর

ভাঙ্গায় রিক্সা প্রতীকের মোটরসাইকেল শোডাউনে ব্যাপক সাড়া ফেলেছে


মো. সাখাওয়াত হোসেন, স্পেশাল করেসপন্ডেন্ট::

eshomoy.com || 2025-12-09
ভাঙ্গায় রিক্সা প্রতীকের মোটরসাইকেল শোডাউনে ব্যাপক সাড়া ফেলেছে
সোডাউন শেষে, আল্লামা শাহ আকরাম আলী (ধলা হুজুর) সকলের উদ্দেশ্যে বলেন, "আল্লাহ যদি আমায় ক্ষমতায় নেয়, রাস্তা ঘাটের উন্নয়ন হবে, শিক্ষা খাতের উন্নয়ন হবে, চিকিৎসার উন্নয়ন হবে। জনসাধারণের অধিকার যেখানে যেরকম প্রয়োজন সব রকম প্রয়োজন আমি পুরা (সম্পন্ন)

ফরিদপুরের ভাঙ্গায় বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আল্লামা শাহ আকরাম আলী'র রিক্সা প্রতীকের (বাহিরদিয়া মাদ্রাসার ধলা হুজুর) মোটরসাইকেল শোডাউনে ব্যাপক সারা পেয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সোমবার (৮ডিসেম্বর) সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ খেলাফত মজলিস সালথা উপজেলা শাখার সভাপতি মুফতি মফিজুর রহমান ইসময়ের ফরিদপুর জেলা প্রতিনিধিকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

হাজারেরও বেশি নেতা-কর্মীদের নিয়ে শতাধিক মোটরসাইকেল, দুইটি মাইক্রোবাস, একটি পিকআপ ভ্যান নিয়ে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন ও হামিরদী ইউনিয়নে গত শনিবার দিনব্যাপী নির্বাচনী শোডাউন করেন ফরিদপুর-২ আসনের বাংলাদেশ খেলাফত মজলিস রিক্সা প্রতীকের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আল্লামা শাহ আকরাম আলী (বাহিরদিয়া মাদ্রাসার ধলা হুজুর)। এতে উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নের জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বলে জানা গেছে। 

মোটর সাইকেল শোডাউনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস সালথা উপজেলা শাখার সভাপতি মুফতি মফিজুর রহমান, সালথা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি কামরুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিস নগরকান্দা শাখার সভাপতি মুফতি আসাদুজ্জামান, নগরকান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মান্নান, নগরকান্দা শাখার যুব মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, যুব মজলিসের ফরিদপুর জেলা শাখা ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোল্লা হাবিব, সালথা উপজেলা শাখার খেলাফত মজলিসের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোস্তফা কামাল, নগরকান্দা উপজেলা শাখার খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল বাকী, সালথা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা দেলোয়ার হোসাইন, সালথা উপজেলা শাখার প্রচার সম্পাদক মুফতি আবু সাঈদ, শহীদনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সভাপতি মুফতি আবু তাহের।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা মো. ওবায়দুর রহমান, প্রচার সম্পাদক ও ইসলামিক সংগীত শিল্পী মাওলানা হেলাল উদ্দিন আবরার, সহ প্রচার সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা মোশাররফ হোসেন, আলগী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মুফতি ইসমাইল হোসেন, হামিরদী ইউনিয়নের সাধারণ সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম প্রমুখ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে

আল্লামা শাহ আকরাম আলী বলেন, 

"সারাদিন আমি দুই ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাটে ঘুরেছি,পর্যবেক্ষণ করেছি। দেখেছি, আসলেই রাস্তাঘাটের করুন অবনতির অবস্থা! ইনশা আল্লাহ। আল্লাহ যদি আমায় ক্ষমতায় নেয়, রাস্তা ঘাটের উন্নয়ন হবে, শিক্ষা খাতের উন্নয়ন হবে, চিকিৎসার উন্নয়ন হবে। জনসাধারণের অধিকার যেখানে যেরকম প্রয়োজন সব রকম প্রয়োজন আমি পুরা (সম্পন্ন) করার চেষ্টা করব ইনশা আল্লাহ।"

তিনি আরো বলেন, "এবং সর্বপরি কথা হল আমি এদের এই দুই ইউনিয়ন (আলগী ও হামিরদী)  ভাঙ্গার মধ্যে আবার ফিরিয়ে দেওয়ার আমি চেষ্টা করব ইনশা আল্লাহ।"