সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : ফরিদপুর

ফরিদপুরে হত্যা মামলার আসামির ঘরে দুর্বৃত্তের আগুন দেওয়ার চেষ্টা


মো. সাখাওয়াত হোসেন, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট::

eshomoy.com || 2026-09-15
ফরিদপুরে হত্যা মামলার আসামির ঘরে দুর্বৃত্তের আগুন দেওয়ার চেষ্টা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসদরের কৈডুবী সদরদী গ্রামের সানি হত্যার বাদীকে ফাঁসাতে আসামি পক্ষের লোকজন নিজেদের ঘরে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ বাদী পক্ষের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার(১৫ সেপ্টেম্বর) দুপুরে প্রধান আসামি আলমগীর মতুব্বারের তালাবদ্ধ ঘরে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, কিছু দিন পূর্বে একটি মহিলা মাদ্রাসায় ইভটিজিং করাকে কেন্দ্র করে সানিকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সানির বাবা বাদী হয়ে আলমগীর মাতুব্বরকে প্রধান আসামি করে নয় জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামিপক্ষ পালিয়ে বেড়াচ্ছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১ টায় আসামি আলমগীর মাতুব্বরের তালা বদ্ধ ঘর থেকে ধোয়া বের হয়। 

এ সময় প্রতিবেশী ফারুক মোল্লা ঘরের ভিতর থেকে ধোয়া দেখে চিৎকার করলে স্থানীয়রা এসে জানালা দিয়ে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোন ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে জানায় এলাকাবাসী।

প্রতিবেশী ফারুক মোল্লা জানান, হতে পারে আগুন বিদ্যুৎ থেকে লাগতে পারে অথবা আসামিরা নিজেদের ঘরে আগুন দিয়ে বাদীদের ফাঁসানোর চেষ্টা করতে পারে। 

ইদ্রিস শরীফ জানান, এই গ্রামে হত্যা হয়েছে। কিন্তু বাদীপক্ষের লোকজন আসামি পক্ষদের ঘরবাড়িতে কোন রকম ক্ষয়ক্ষতি করেছে বলে জানা নেই। তিনি আরও জানান, আসামিপক্ষরা রাতের অন্ধকারে তাদের ঘরের মালামাল আস্তে আস্তে করে সব সরিয়েছে। বিষয়টি আমরা সবসময় পুলিশকে অবহিত করেছি।

এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, এমন একটি খবর আমরা শুনেছি। ঘরটা তালাবদ্ধ থাকলেও অগ্নিকাণ্ডে কোন ক্ষয়ক্ষতি হয় নাই। স্থানীয়রা দেখার পর সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে ফেলছে। অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করা হবে বলে জানান তিনি।