সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

আপনি পড়ছেন : ফরিদপুর

ফরিদপুরের ভাঙ্গায় ঈদুল ফিতরের জামাত কখন কোথায়


মো. সাখাওয়াত হোসেন, স্পেশাল করেসপন্ডেন্ট::

eshomoy.com || 2024-04-11
 ফরিদপুরের ভাঙ্গায় ঈদুল ফিতরের জামাত কখন কোথায়

মুসলমান ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর আজ। বরাবরের মতো এবারও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসদর সহ বিভিন্ন জায়গায় পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত হবে। যা সংশ্লিষ্ট সূত্রের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

ভাঙ্গা উপজেলার প্রধান প্রধান ঈদের নামাজের জামাতের সময়সূচি নিম্নে দেওয়া হল-

ভাঙ্গা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে (মাদানী নগর) ঈদের জামাত হবে সকাল সাড়ে ৭টায়, ভাঙ্গা মারকাজ ঈদগাহ মসজিদে সকাল সাড়ে ৮টায়, সকাল সাড়ে ৮টায় কে. এম. কলেজ মাঠে ঈদুল ফিতরের জামাত হবে সকাল সাড়ে ৮টায়, ভাঙ্গা ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে ঈদের জামাত হবে সকাল ৮ টায়, ভাঙ্গা দাড়িয়ারমাঠ মাদ্রাসায় ঈদের জামাত সকাল সাড়ে ৮টায়, পূর্ব হাসামদিয়া রহমানিয়া মাদ্রাসা নিয়ে গ্রামবাসী বটতলা জামে মসজিদে জামাত সকাল ৮টায়, কোর্টপাড় জামে মসজিদে সকাল ৮টায়, উপজেলা মসজিদে সকাল ৮টায়, নুরপুর পশ্চিমপাড়া জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, নওপাড়া ঈদগাহ মাদ্রাসা মাঠে সকাল সাড়ে ৮টায়, আতাদী ঈদগাহ হামিউসুন্নাহ মাদ্রাসা মাঠে সকাল ৮ টায়, চৌধুরীকান্দা কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, পল্লীবেড়া ঈদগাহ মাঠে সকাল ৮ টায়, কাউলিবেড়া ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায়,

এদিকে ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া বাজার জামে মসজিদে সারে ৮টায়, গঙ্গাধরদী দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা মাঠে ৮টায়, চৌকি ঘাটা মধ্যপাড়া দাখিল মাদ্রাসা মাঠে সকাল সাড়ে ৮টায়, চৌকিঘাটা দক্ষিণপাড়া নতুন জামে মসজিদে সকাল সারে ৮টায়, চৌকিঘাটা কওমি মাদ্রাসায় সকাল সাড়ে ৮টায়।

অন্যদিকে উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচরা শামসুল উলুম মাদরাসায় সকাল ৮টায়, মাঝার দিয়া পূর্বপাড়া জামে মসজিদে সারে ৮টায়, মানিকদী বাজার জামে মসজিদে সকাল সারে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে সূত্রে জানা যায়।

সূত্রে আরো জানা যায়, ভাঙ্গা উপজেলার অন্যান্য ঈদগাহে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।