সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : ফরিদপুর

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত আপন দুই ভাই


মো. সাখাওয়াত হোসেন, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট::

eshomoy.com || 2024-06-04
ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত আপন দুই ভাই

দীর্ঘ সাত বছর প্রবাস জীবন শেষে ছোট ভাইকে নিয়ে মোটরসাইকেলযোগে বিয়ের উদ্দেশ্যে মেয়ে দেখে গোপালগঞ্জ থেকে বাড়ি আসার পথে প্রাণ হারালো আপন ২ ভাই। 

নিহত আপন দুই ভাইয়ের একজনের নাম মিঠুন মাতুব্বর (৩৪) ও অপর জনের নাম অন্তর মাতুব্বর (১৯)। এরা দু'জনেই উপজেলার আলগী ইউনিয়নের নোয়াকান্দা গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় ভোর  সাড়ে ৪টার দিকে দুই ভাই মোটরসাইকেল যোগে-খুলনা গোপালগঞ্জ জেলার  মহাসড়কের কাশিয়ানি থানাধীন হিরণ্যকান্দি (দক্ষিণ পাড়া) নামকস্থানে জামে মসজিদের সামনে মহাসড়কে পৌছিলে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বামপার্শ্বের রেলিং এর সাথে স্বজোরে ধাক্কা মারে। এতে তারা মোটর সাইকেল হতে ছিটকে রাস্তার পাশে পড়ে গিয়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য কাশিয়ানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেলের পিছনের সিটে বসা মিঠুন মাতুব্বর (৩৪) কে মৃত ঘোষণা করেন এবং ছোট ভাই মোটর সাইকেলের চালক অন্তর মাতুব্বর (১৯) কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। পরে দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘ সাত বছর প্রবাস জীবন শেষে বাড়িতে এসে ছোটভাইকে নিয়ে বিয়ের জন্য মেয়ে দেখতে তার এক আত্মীয় বাড়ি গোপালগঞ্জ যায়। সোমবার ভোর সাড়ে চারটার দিকে তাদের বাহন সুজুকি জিক্সার মোটর সাইকেল নিয়ে  গোপালগঞ্জ থেকে  নিজ বাড়ীতে আসার পথে ভোর আনুমানিক- সারে চারটার সময় গোপালগঞ্জের কাশিয়ানি থানাধীন ঢাকা-খুলনা মহাসড়কের হিরণ্যকান্দি (দক্ষিণ পাড়া) নামকস্থানে জামে মসজিদের সামনে মহাসড়কের উপড়ে পৌছিলে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাম পার্শ্বে মোটরসাইকেলের রেলিং এর সাথে স্বজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল হইতে ছিটকে রাস্তার বামপার্শ্বে পড়ে তারা গুরুতর জখমপ্রাপ্ত হন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে  কাশিয়ানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটর সাইকেলের পিছনের সিটে বসা মিঠুন মাতুব্বর (৩৪) কে মৃত ঘোষণা করেন এবং মোটর সাইকেলের চালক অন্তর মাতুব্বর (১৯) কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করলে সোমবার দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দূর্ঘটনা কবলিত গাড়ীটি থানা হেফাজতে আটক করে।

এদিকে একই সাথে ২ ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয় লোকজন জানান, মৃত দুই সহোদরের আর কোনো ভাই নেই।

এঘটনায় ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খাইরুল আনাম সাংবাদিক দের জানান, দুর্ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের কাশিয়ানী থানার মাজরা এলাকায়। বড় ভাই ঘটনাস্থলে মারা যান, ছোট ভাই ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং এর সঙ্গে ধাক্কা  খেয়ে এরা নিজেরাই  দুর্ঘটনার শিকার হন। বড় ভাইয়ের লাশ ভাঙ্গা হাইওয়ে থানা থেকে পরিবারের নিকট  হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিজেরা দুর্ঘটনার শিকারের মামলা হয়েছে।