সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : ফরিদপুর

ফরিদপুরের ভাঙ্গায় এক গৃহবধূর আত্মহত্যা


মো. সাখাওয়াত হোসেন, স্পেশাল করেসপন্ডেন্ট::

eshomoy.com || 2024-09-21
ফরিদপুরের ভাঙ্গায় এক গৃহবধূর আত্মহত্যা

ফরিদপুরের ভাঙ্গায় এক গৃহবধূ ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। ম্যান্টেলী সমস্যার কারণে আত্মহত্যা করেছেন বলে পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়। 

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক সারে ৫টায় উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচরা গ্রামের স্বপন শিকদারের স্ত্রী জুথী বেগম (২৫) আত্মহত্যা করেছেন। তার আনুমানিক ৩ বছরের একটি শিশু সন্তান রয়েছে। ম্যান্টেলী কোনো সমস্যার কারণে নিজেই আত্মহত্যা করেছেন বলে পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়। 

পারিবারিক সূত্রে জানা যায়, আত্মহত্যাকারী জুথীর স্বামী ঢাকায় জুতার ফ্যাক্টরিতে  চাকরি করে চাকুরী করে। শশুর মারা যাওয়ার পরে এক সন্তান নিয়ে শাশুড়ীর সাথে থাকেন। শাশুড়ী দীর্ঘ দিন যাবত পাগল থাকায় ঠিক মতো বাড়িতে থাকে না সকালে বের হয় আর খাওয়ার সময় বাড়িতে আসে রাতেও বাড়িতে থাকে।

ঘটনার দিন পুরুষরা কেউ বাড়িতে ছিলো না, পাশের ঘরের জা সকালে ভাঙ্গায় কাজে জান আর বিকেলে বাড়িতে আসেন। বাড়ির  ৩/৪ বছরের এক শিশু  নিহতের মেয়ের সাথে খেলা করার জন্য ঘরের মধ্যে প্রবেশ করলে ঘরের আড়ার সাথে জুথীকে ঝুলতে দেখে বাড়ির অন্যান্য দের খবর দেন শিশুটি। পরে বাড়ির অন্যান্যরা এসে লাশ নামান এবং পুলিশ কে খবর দেন। কী কারণে আত্মহত্যা করেছে পারিবারিক বা স্থানীয়রা কেউ বলতে পারেন নাই। 

এ বিষয়ে জানতে চাইলে ঘটনা স্থলে উপস্থিত হওয়া ভাঙ্গা থানার এস আই রাকিব হোসেন এ প্রতিনিধিকে জানান, খবর পেয়ে   আমরা ঘটনাস্থলে আসি।  প্রাথমিক ভাবে উপস্থিত আলামত, পারিবারিক এবং স্থানীয়দের তথ্য মতে জুথী আত্মহত্যা করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ভাঙ্গা থানায় নিয়ে আসেন পুলিশ।