নরসিংদী প্রেসক্লাবের উদ্যোগে সদস্যদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিল পূর্বক আলোচনা সভায় সভাপতিত্ব করেন নরসিংদী প্রেসক্লাবের সভাপতি, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি মো: নূরুল ইসলাম।
এসময় নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি মো: মোবারক হোসেন, ক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক নিবারণ রায়, সাবেক সভাপতি মাখন দাস, মো: মোর্শেদ শাহরিয়ার, সাবেক সাধারণ সম্পাদক এম.এ আউয়াল, হুমায়ুন কবীর শাহ, চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সঞ্জিত সাহা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।