সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : নরসিংদী

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু


আমিনুর রহমান সাদী

eshomoy.com || 2024-04-21
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

নরসিংদীতে মালবাহী (পাথর বহনকারী) ট্রেনে কাটা পড়ে ফায়জুন্নেসা বেগম (৭০) নামের এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। আজ রবিবার (২১ এপ্রিল) দুপুরে নরসিংদী আরশীনগর এলাকার রেল ক্রসিংয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।


নিহত ফায়জুন্নেসা রায়পুরার আদিয়াবাদ ইউনিয়নের মধ্যপাড়া এলাকার মৃত বশির ডাক্তারের স্ত্রী। 


রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুর পৌনে ২টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পাথর বহনকারী ট্রেনটি নরসিংদীর আরশীনগর রেলক্রসিং এলাকায় পৌঁছায়। এসময় বৃদ্ধা নারী ফায়জুন্নেসা বেগম রেললাইন পার হচ্ছিলেন। পরে ওই ট্রেনে কাটা পড়ে তার দেহ দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। 


নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ শহিদুল্লাহ হিরো ট্রেনে কাটা পড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,  আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত বৃদ্ধা নারীর মরদেহ সুরতহাল করে ফাঁড়িতে নিয়ে এসেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছেও বলেও জানান তিনি।