সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : নরসিংদী

মনোহরদীতে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর গণ মিছিল


আমিনুর রহমান সাদী

eshomoy.com || 2024-05-19
মনোহরদীতে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর গণ মিছিল

নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ নির্বাচনে  ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মু. ফজলুল হককে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


আজ রবিবার বিকেল ৫টায় মনোহরদী উপজেলা সদরে গণমিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী। মিছিলটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মনোহরদী বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। মিছিল পূর্ব এক সমাবেশে বক্তব্য রাখেন ঘোড়া প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মু. ফজলুল হক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী, জেলা পরিষদ সদস্য এ কে এম জহিরুল হক, উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মাসুদ রানা, উপজেলা কৃষকলীগের সভাপতি সভাপতি রমজান আলী প্রমুখ। 


সমাবেশে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী বলেন, মনোহরদী উপজেলার মানুষের ভাগ্য বদল করার জন্য চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট ফজলুল হককে সমর্থন দিয়ে মাঠে নেমেছি। তাঁর বিজয় সুনিশ্চি না করে ঘরে ফিরব না। ফজলুল হক একজন ভালো মানুষ। তিনি কখনো জনগণের হক নষ্ট করবেন না। আমি জেনে-বুঝে তাঁকে সমর্থন দিয়েছি। তিনি  মনোহরদীর উন্নয়নে যে ভূমিকা রাখতে পারবেন, তা অন্য কেউ পারবেন না।

সমাবেশ অ্যাডভোকেট মু. ফজলুল হক বলেন, আগামী ২১ মে উপজেলা নির্বাচনে ঘোড়া প্রতীকের প্রার্থীকে জয়ী করতে সকল স্তরের নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আজ মনোহরদীর সর্বস্তরের মানুষ ঘোড়া প্রতিকে ঐক্যবদ্ধ হয়েছি। এই শেষ বয়সে আমার নির্বাচন করার কথা ছিলনা। মাননীয় শিল্প মন্ত্রীর নির্দেশে আমি নির্বাচনে এসেছি। আপনারা ঐক্যবদ্ধভাবে আমার নির্বাচনে অংশ নিয়েছেন। জীবনের এই শেষ সময়ে আমি আপনাদের সকলের কাছে একটা ভোট চাই। আমি আপনাদের ভালবাসা চাই।