সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

আপনি পড়ছেন : জামালপুর

বকশীগ‌ঞ্জে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননার অভিযোগ


মোঃ আমিনুল ইসলাম, জামালপুর জেলা প্রতিনিধি।

eshomoy.com || 2025-05-30
বকশীগ‌ঞ্জে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননার অভিযোগ

বকশীগ‌ঞ্জে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননার অভিযোগ


জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননার অভিযোগ উঠেছে।


শুক্রবার (৩০ মে ) বিকালে বকশীগঞ্জ বাস মি‌নিবাস মা‌লিক স‌মি‌তির কার্যাল‌য়ে-বিএনপি'র প্রতিষ্ঠাতা, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী‌তে তার ছ‌বি অবমাননার ঘটনা ঘ‌টে।


বকশীগঞ্জ বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি ও উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগর জানান, আওয়ামী লীগের দোসর বকশীগঞ্জ বাস মিনিবাস মালিক স‌মি‌তির সাধারন সম্পাদক মাহমুদুল হাসান মিলন ও যুগ্ন সাধারন সম্পাদক আ‌মিনুল ইসলাম পরিকল্পিত ভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ আসনের সাবেক এমপি, কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতের ছবি খুলে মাটিতে ছুড়ে ফেলে রাখেন। এমন ঘটনায় নেতাকর্মীদের হৃদয়ে রক্তক্ষরন হচ্ছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


বকশীগঞ্জ বাস মি‌নিবাস মা‌লিক স‌মি‌তির সাধারন সম্পাদক মাহমুদুল হাসান মিলন বলেন, সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।


বাস মিনিবাস মালিক স‌মি‌তির যুগ্ন সাধারন সম্পাদক আ‌মিনুল ইসলামের সাথে মুঠেফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহাম্মেদ বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।