সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : জামালপুর

আরটিভি কর্তৃক আয়োজিত ১৪তম হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৪ হিফজুল কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় সংবর্ধনা প্রদান


সাজ্জাদ হোসেন

eshomoy.com || 2024-03-24 2.30
আরটিভি কর্তৃক আয়োজিত ১৪তম হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৪ হিফজুল কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় সংবর্ধনা প্রদান

আরটিভি কর্তৃক আয়োজিত ১৪তম হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৪ এ হাফেজ মোঃ ঈসমাইল হোসেন চ্যাম্পিয়ন হওয়ায় সংবর্ধনা এবং স্থানীয় শিক্ষক, ইমাম, খতিব ও আলেমগণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

হাফেজ মোঃ ঈসমাইল হোসেন (১১) ইসলামপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের বেংগুরা মহল্লার স্থায়ী বাসিন্দা মো: ইব্রাহিম এর ছেলে। সে ঢাকা যাত্রাবাড়ী তাহফিযুল সুন্নাহ্ মাদ্রাসার একজন মেধাবী শিক্ষার্থী। 

২৪ মার্চ (রবিবার) আলহাজ্ব মো: ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে এই আয়োজন করা হয়। আয়োজিত মতবিনিময় সভায় ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার মো: সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের ধর্মমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: আব্দুল খালেক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: রোজিনা আক্তার, ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.আঃ ছালাম, ইসলামপুর এম এ সামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলহাজ্ব জামাল আব্দুল নাসের চৌধুরী চার্লেস, সহকারী পুলিশ সুপার ইসলামপুর সার্কেল অভিজিৎ দাস, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন তালুকদার। এছাড়াও উপজেলার আলেম উলামাগণ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।