সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : টাঙ্গাইল

ভূঞাপুরে ইসকন নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ


হাদী চকদার, টাঙ্গাইল প্রতিনিধি

eshomoy.com || 2024-11-29
ভূঞাপুরে ইসকন নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ছবিঃ (টাঙ্গাইল প্রতিনিধি) ই-সময়।

চট্টগ্রাম বারের বিজ্ঞ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মম ভাবে হত্যা করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মূল পরিকল্পনাকারী সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবীতে টাঙ্গাইলের ভূঞাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সর্ব স্তরের মুসলিম তৌহিদি জনতা।


(২৯ নভেম্বর) শুক্রবার দুপুরে উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ চত্তরে এ সমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।


পরে বিভিন্ন ইসলামী রাজনৈতিক দলের অংশগ্রহণে শতশত তৌহিদি জনতা একটি বিক্ষোভ মিছিল বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ভূঞাপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এসে শেষ হয়।


এসময় বক্তারা চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে নৈরাজ্য সৃষ্টি করে আইনজীবী আলিফ হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি ও ইসকন নিষিদ্ধের দাবী জানান।


এছাড়াও মিছিলে- আমার সোনার বাংলায় উগ্রবাদের ঠাই নাই, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, মোদির দালালেরা হুঁশিয়ার সাবধান, সারা বাংলায় খবর দে ইসকন কে কবর দে, এক দুই তিন চার ইসকন তুই দেশ ছাড়, এমন সব স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভরত জনতাদের।