সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে তালা বদ্ধ ঘরে স্ত্রীর গলাকাটা লাশ স্বামী নিরুদ্দেশ গ্রেফতার ২।

গাজীপুরের শ্রীপুরে তালা বদ্ধ ঘরে স্ত্রীর গলাকাটা লাশ স্বামী নিরুদ্দেশ গ্রেফতার ২।

গাজীপুরের শ্রীপুরে তালা বদ্ধ ঘরে স্ত্রীর গলাকাটা লাশ স্বামী নিরুদ্দেশ গ্রেফতার ২।


মো: শাহাদাত হোসাইন

eshomoy.com || 2024-04-23
গাজীপুরের শ্রীপুরে তালা বদ্ধ ঘরে স্ত্রীর গলাকাটা লাশ স্বামী নিরুদ্দেশ গ্রেফতার ২।
ছবির সংগৃহীত,

গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূ আজিদা বেগমকে হত্যা করেছেন স্বামী ইদ্রিস আলী। এই ঘটনায় ইদ্রিস আলী ও তাঁর সহযোগীকে  গ্রেপ্তার করেছে র‍্যাব ১। 

গাজীপুর র‍্যাব ১। জানান এই হত্যাকাণ্ডের ঘটনা জানতে পেরে,  গতকাল সোমবার সন্ধ্যায় এক পর্যায়ে জানতে পারেন  ইদ্রিস আলী ও তার সহযোগী  আত্মগোপনে আছেন কুমিল্লার কোতোয়ালি থানার বালেশ্বর এলাকায়। অভিযান পরিচালনা করেন  নিহতের স্বামী ইদ্রিস আলীকে গ্রেপ্তার করে র‍্যাব। তাঁর দেওয়া তথ্যে গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকা থেকে সহযোগী মো. রহমত আলীকে  গ্রেপ্তার করা হয়। 

র‍্যাব জানান ঘাতক  ইদ্রিস আলীর বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার উনমান্দি গ্রামে থাকলেও। তিনি শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামের একটি বাড়িতে ভাড়া থাকতেন।

সহযোগী রহমত আলীর বাড়িও একি স্থানে, তিনিও নগরহাওলা  এলাকায় ভাড়াবাড়িতে থাকতেন। 

র‍্যাব ১. এর  কমান্ডার মেজর জুন্নুরাইন বিন আলম  জানান, আট বছর আগে আজিদা বেগমকে বিয়ে করে ইদ্রিস আলী। বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে বিভিন্ন বিষয়  নিয়ে পারিবারিক দ্বন্দ্ব  ছিলো। আর সেই দ্বন্দ্বের জেরে স্ত্রীকে হত্যার পরিকল্পনা করেন ইদ্রিস আলী। 

গত শনিবার রাতে ঘুমন্ত অবস্থায় ছুরি দিয়ে স্ত্রীকে হত্যা করেন ইদ্রিস আলী। স্ত্রীর গলায় ধারালো ছুরি চালান স্বামী এবং তাঁর সহযোগী মুখে বালিশ চেপে ধরেন,  এরপর মৃত্যু নিশ্চিত করে। ঘর তালাবদ্ধ করে পালিয়ে যান ইদ্রিস ও তার সহযোগী।

এলাকাবাসী পুলিশকে বিষয়টি জানালে  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান  গত রোববার সকালে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামের বাবুল খানের ভাড়া বাসা থেকে আজিদা বেগমের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। তবে নিরুদ্দেশ নিহতের স্বামী।  পরে  শ্রীপুর থানায় নিহতের ছোট ভাই মোস্তাফা কামাল বাদী হয়ে হত্যা মামলা দায়ের  করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আকবর আলী খান বলেন হত্যাকান্ডের বিষয়টি র‍্যাবের কাছে হস্তান্তর করা হয় এবং দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে , ‘গ্রেপ্তার ক্রিত  আসামিদের   র‍্যাব থানায় হস্তান্তর করেছে। এ বিষয়ে  আইনিগত ব্যবস্থা প্রক্রিয়া দিন বলে জানান তিনি।