সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

আপনি পড়ছেন : ঢাকা

নিজ অর্থায়নে ড্রেন পরিষ্কারে সাবেক কাউন্সিলর ঝুম্মুন

“গায়ের চামড়া দিয়ে জুতা বানালেও শোধ হবে না ঋণ” সাবেক চেয়ারম্যান ও কাউন্সিলর জুম্মন


সিনিয়র করেসপন্ডেন্ট

eshomoy.com || 2026-05-22 14:27
“গায়ের চামড়া দিয়ে জুতা বানালেও শোধ হবে না ঋণ” সাবেক চেয়ারম্যান ও কাউন্সিলর জুম্মন
রাজধানীর কদমতলী থানার অন্যতম এক জনবান্ধব রাজনীতিবিদ দীর্ঘ ৩৭ বছর যিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করার পর এখন ৬১ নং কাউন্সিলরের দায়িত্ব পালন করছেন জুম্মন

 কদমতলী থানার ৬১ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেন পরিষ্কার কার্যক্রম চালাচ্ছেন সাবেক কাউন্সিলর ও প্রাক্তন চেয়ারম্যান ঝুম্মুন সাহেব। এলাকাবাসীর দুর্ভোগ কমাতে কয়েকদিন ধরে তিনি কার্যক্রম পরিচালনা করছেন।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন সড়ক ও অলিগলিতে পানি জমে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। এ অবস্থায় পানি নিষ্কাশন স্বাভাবিক রাখতে নিজ উদ্যোগে ড্রেন পরিষ্কারের কাজ শুরু করেন ঝুম্মুন সাহেব।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘ ৩৭ বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। পরে কাউন্সিলর হিসেবেও এলাকায় সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। রাজনৈতিক জীবনে সাধারণ মানুষের পাশে থাকায় এলাকায় তার গ্রহণযোগ্যতা রয়েছে বলেও জানান অনেকে।

ড্রেন পরিষ্কার কার্যক্রমের সময় ঝুম্মুন সাহেব বলেন, “আমার গায়ের চামড়া দিয়ে জুতা তৈরি করে দিলেও এই এলাকার মানুষের ঋণ কোনো দিন শোধ করতে পারব না। মানুষ সব সময় আমাকে ভালোবেসেছে, সম্মান দিয়েছে।”

তিনি আরও বলেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনেও জনগণের সমর্থন নিয়ে কাউন্সিলর হিসেবে আবার নির্বাচিত হওয়ার আশাবাদী তিনি।

স্থানীয়রা জানান, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে অতীতের মতো এখনো সোচ্চার রয়েছেন ঝুম্মুন সাহেব। এসব বিষয়ে তার ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে বলেও দাবি করেন তাঁরা।

জনদুর্ভোগ নিরসনে মাঠপর্যায়ে কাজ করায় এলাকাবাসীর মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।