সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : শিক্ষা

জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী রাকিব মাজহার


জবি প্রতিনিধি

eshomoy.com || 2025-11-23
জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী রাকিব মাজহার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০ তম আবর্তনের নবীন শিক্ষার্থী মো. রাকিব মাজহার। মঙ্গলবার (১৮ নভেম্বর) শহীদ সাজিদ ভবনে অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয়ে তিনি মনোনয়ন দাখিল করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।


মনোনয়ন জমা দেওয়ার পর রাকিব বলেন, স্বতন্ত্র থেকে লড়াইয়ে নামার উদ্দেশ্য একটাই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা।


তিনি জানান, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় নানাবিধ সমস্যায় জর্জরিত। শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে কখনো সামনের সারিতে, কখনো পিছনে থেকেও পাশে থাকার চেষ্টা করেছি।” রাকিব আরও বলেন, জবিয়ানরা সবসময় আলাদা দৃষ্টিভঙ্গিতে চিন্তা করে, আর এই চিন্তার শক্তিটাই বিশ্ববিদ্যালয় তাদের তৈরি করেছে। ভোটাররাও সেই মেধা ও বিবেচনার পরিচয় দেবে বলে তিনি আশা করছেন।

নিজেকে রাজনৈতিকভাবে নির্দলীয় উল্লেখ করে রাকিব বলেন, নির্বাচিত হলে তার যেকোনো সিদ্ধান্তই হবে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে। “আমার নেতা হবে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী, আমি শুধু তাদের প্রতিনিধি,” মন্তব্য করেন তিনি।


নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, ১২ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। ১৭–১৮ নভেম্বর মনোনয়ন দাখিল শেষ হওয়ার পর ১৯–২০ নভেম্বর বাছাই, ২৩ নভেম্বর প্রাথমিক তালিকা, আর ৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে। প্রচারণা চলবে ৯–১৯ ডিসেম্বর, আর ভোটগ্রহণ ২২ ডিসেম্বর।

কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বী রাকিব তার নির্বাচনী ইশতেহারেও সমস্যাগুলো মোকাবিলায় নানা প্রতিশ্রুতি তুলে ধরেছেন।


এর মধ্যে রয়েছে—দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ তদারকি, শহীদ সাজিদ ভবন ও রফিক ভবনের জরাজীর্ণ অবস্থা দ্রুত সংস্কার, গবেষণা সুবিধা বৃদ্ধি, ফিল্ম অ্যান্ড টিভি বিভাগের ক্লাসরুম সংকট সমাধান, কেন্দ্রীয় খেলার মাঠ আধুনিকায়ন, ভাঙ্গা–ফরিদপুর রুটে বাস সার্ভিস চালুর উদ্যোগ এবং ক্লাস চলাকালে মিছিল-সমাবেশের কারণে পাঠদানে ব্যাঘাত রোধ।


তিনি আরও প্রতিশ্রুতি দিয়েছেন—নতুন ভাষাভিত্তিক কোর্স চালু, শিক্ষক নিয়োগে যোগ্য জবিয়ানদের অগ্রাধিকার দাবি, আবাসন সুবিধা পুনরুদ্ধার, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার, সব ধর্মের শিক্ষার্থীদের জন্য প্রার্থনাস্থলের ব্যবস্থা, চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান, আইটি ও ক্যারিয়ার সেলের কার্যক্রম বাড়ানো, মেধাবী অস্বচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি এবং ক্যান্টিনের খাবারের মানোন্নয়ন।