সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

আপনি পড়ছেন : শিক্ষা

সিংড়ায় প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির  বিরুদ্ধে অনিয়মের অভিযোগ


বিপ্লব তালুকদার-নাটোর প্রতিনিধি

eshomoy.com || 2023-11-11 19:41:30
সিংড়ায় প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির  বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

নাটোরের  সিংড়ায় সুকাশ ইউনিয়নের  জয়কুড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম উদ্দিন ও ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আজিজুল হক এর বিরুদ্ধে নিয়োগ বানিজ্যসহ নানা  অনিয়মের  অভিযোগ উঠেছে।

জানা যায়, গত  ০৩ মে ২৩ ইং তারিখে দৈনিক মানবজমিন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।পরে ওই গ্রামের মোঃ শিহাব হাসান পিতা মোঃ ইউনুস আলী অস্থায়ী অবস্থায় দীর্ঘ দিন যাবত ওই প্রতিষ্ঠানে নৈশ্য প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে আসতেছে।

আরও পড়ুন-নির্বাচনের তফসিল ঘোষণা স্থগিত রাখার আহ্বান

সে বাড়িতে না থাকায় তাহার বাবা ইউনুস আলী দায়িত্ব পালন করাকালীন সময় গত ০৮ নভেম্বর বুধবার সন্ধ্যায় সে ওই প্রতিষ্ঠানে আলো জ্বালিয়ে দেওয়ার জন্য গিয়ে দেখতেপায় প্রতিষ্ঠানে কে বা কাহারা নতুন একটি তালা ঝুলিয়ে দিয়েছে। পরে আশপাশের লোকজন কে দেখালে তাহারা আইনগত ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয়। 

ইউনুস আলী বলেন,'গত ১৫.অক্টোবর ২৩ ইং তারিখে আমার ছেলে শিহাব হাসানকে অস্থায়ী নিয়োগ হতে স্থায়ী ভাবে নিয়োগ এর জন্য  জুনাইদ আহমেদ পলক এমপি মহোদয় এর নিকট আবেদন করা হয়।  ওই প্রতিষ্ঠান এর প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি অন্যদের মাধ্যমে ৩লক্ষ টাকা দাবি করে আমার ছেলের স্থায়ী নিয়োগের জন্য।

টাকা না পারায় তাহারা গোপনে রাতে নতুন একটি  তালিকা প্রকাশ করে প্রতিষ্ঠানে ঝুলিয়ে দেয় ও মুল গেইট এ নতুন তালা ঝুলিয়ে দেয়। আমার ছেলের নিয়োগ বাতিল বিষয়ে কোন চিঠি বা মৌখিক ভাবে কিছু বলে নাই। পরে আমি উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরে তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে লিখিত অভিযোগ করেছি। এমন অনিয়মের আরও অনেক তথ্য প্রমাণ আছে।'  

আরও পড়ুন-দীঘিনালায় মিলনপুর গ্রামের ৩ শতাধিক পরিবার নিরাপদ পানির সুবিধা পাচ্ছে

উক্ত ঘটনার বিষয় জয়কুড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম উদ্দিন ও ম্যানেজিং কমিটির সভাপতি আজিজুল হকের কাছে জানার জন্য তাদের মোবাইল ফোনে একাধিক বার কল দিয়ে কোন সাড়া পাওয়া যায় নাই। 

সিংড়া থানার অফিসার ইনচার্জ  (ওসি)মিজানুর রহমান বলেন লিখত অভিযোগ পেয়েছি  তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

 

 

ইসময়/এনআই/এমআরএম