র্যাব-১১ এর অভিযানে কুমিল্লা জেলার বুড়িচং থানা এলাকা হতে ৩৩৫ বোতল স্কাফসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ গত ০৫ আগষ্ট ২০২৪ তারিখ হতে অদ্যবধি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী ২১৫ জন গ্রেফতার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত শীর্ষ আসামী ০১ জন গ্রেফতার, আরসা সদস্য-১৫ জন গ্রেফতার, জঙ্গি-০২ জন গ্রেফতার, হত্যা মামলায় ১৮২ জন গ্রেফতার, ধর্ষণ মামলায় ৮৫ জন গ্রেফতার, অস্ত্র সংক্রান্ত মামলায় ২৬ জন গ্রেফতারসহ ১০৫ টি অস্ত্র, ১৩৪৮ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ৪১৩ জন এর অধিক মাদক কারবারি গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে। পাশাপাশি ৭৬ জন অপহরণকারী গ্রেফতারসহ ৮১ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত ৮২ জন, জেল পলাতক ৩৯ জন, প্রতারণার আসামী ১৭ জনসহ অন্যান্য অপরাধী প্রায় ৪৮৬ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে র্যাব-১১ জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
অদ্য ০১ অক্টোবর ২০২৫ ইং তারিখ দুপুরে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন কোশাইয়াম পূর্বপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১। মোঃ আসিফ (৩৫) নামক ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীর হেফাজত হতে ৩৩৫ বোতল স্কাফ ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী ১। মোঃ আসিফ (৩৫) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার মাহাজনবাড়ি গ্রামের মৃত কামাল হোসেন এর ছেলে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য স্কাফ সংগ্রহ করে কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।