সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : কুমিল্লা

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ২ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


আরিফুল ইসলাম ফারহান।

eshomoy.com || 2025-12-09 13:16
কুমিল্লায় র‌্যাবের অভিযানে ২ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ২ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার



র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ এর বিশেষ অভিযানে কুমিল্লার বুড়িচং থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে সিপিসি-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।


গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. সৈকত খান (৩৪)। তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার পাঁচোড়া গ্রামের মৃত শফিকুল হকের ছেলে। র‌্যাব জানায়, আসামির হেফাজত থেকে ২ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


র‌্যাব-১১ এর কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৈকত স্বীকার করেন যে, তিনি সীমান্ত এলাকা থেকে দীর্ঘদিন ধরে ইয়াবা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন জায়গায় পাইকারি ও খুচরা বিক্রি করতেন।


র‌্যাব-১১ আরও জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক নির্মূলে তারা নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এসব অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধারসহ অসংখ্য অপরাধীকে আইনের আওতায় আনা হয়েছে।


গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব।