কুমিল্লা নগরীর ঈদগাহ মাঠের প্রধান ফটকের সামনে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, গত ৬ জুলাই ২০২৬ তারিখে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই মো. কুতুবউদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে কুমিল্লা ঈদগাহ মাঠের প্রধান ফটকের সামনে পাকা সড়ক থেকে তিনজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. সামব্বির আহম্মেদ সিনাল (২০), মেরাজ হোসেন (২৪) এবং মো. নাদিম (১৯)। এদের মধ্যে সামব্বির আহম্মেদ সিনালের কাছ থেকে ১০০ পিস, মেরাজ হোসেনের কাছ থেকে ৫০ পিস এবং মো. নাদিমের কাছ থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। স্থানীয় লোকজনের উপস্থিতিতে উদ্ধার করা ট্যাবলেটগুলো আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক কারবারি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।