সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : চট্টগ্রাম

শহীদ ওমর ফারুকের পরিবারের পাশে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল নেতা আবুল হোসেন


মামুন রাফী

eshomoy.com || 2024-11-13 ৫:০৩
শহীদ ওমর ফারুকের পরিবারের পাশে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল নেতা আবুল হোসেন
শহীদ ওমর ফারুকের পরিবারের পাশে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল নেতা আবুল হোসেন

বৈষম্যবিরোধী  ছাত্র আন্দোলনে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শহীদ ওমর ফারুকের কবর জিয়ারত করেছেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ আবুল হোসেন। 

এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তার পরিবারের খোঁজ খবর নেন। 

শনিবার (৯নভেম্বর) দুপুরে বোয়ালখালী উপজেলার ৬নং পোপাদিয়া ইউনিয়নের আকুবদন্ডী ২ নং  ওয়ার্ডের শহীদ ওমর ফারুকের বাড়িতে যায়। 

তার আগে তিনি পেকুয়া মসজিদের এতিমখানার শিক্ষার্থীদের শহীদ ফারুকের জন্য দোয়া ও মোনাজাত করেন।

শহীদ ওমর ফারুক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সোমবার( ৫ আগষ্ট) ঢাকা উত্তরায় বিজয় পর পুলিশের গুলিতে নিহত হয়। শহীদ ওমর ফারুক বোয়ালখালী উপজেলার ৬নং পোপাদিয়া ইউনিয়নের আকুবদন্ডী গ্রামের ২নং ওয়ার্ডের হাজী দেলোয়ার হোসেন সওদাগর বাড়ির সৌদি প্রবাসী মো. নুরুল আবছারের ছেলে। ৫ ভাই ১ বোনের মধ্যে সে তৃতীয়। সে বাংলাদেশ এয়ার ট্রেনিং সেন্টার (বিএটিসি) থেকে এ বছর ইঞ্জিনিয়ারিং পাশ করে বের হয়েছে।